শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

‘আওয়ামী লীগের ঠিকানা এই ভোলায় হবে না’, তোফায়েল আহমেদের মৃতদেহ পৌঁছাতেই ছাত্রদল-যুবদলের স্লোগান

এ সময় তারা ‘আওয়ামী লীগের ঠিকানা এই ভোলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবি, তোফায়েল আহমেদ ভোলার ছাত্রদল নেতা নুরে আলম এবং যুবদল নেতা রহিমের হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। এই অভিযোগের ভিত্তিতে তারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা না পড়ানোর দাবি জানান এবং স্লোগান দিতে থাকেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশের রাজনীতির নানা বাঁক-বদলের সাক্ষী, প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জানাজার আগে ভোলায় বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২ জুন) বেলা ১১টার দিকে ছাত্রদল ও যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

এ সময় তারা ‘আওয়ামী লীগের ঠিকানা এই ভোলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবি, তোফায়েল আহমেদ ভোলার ছাত্রদল নেতা নুরে আলম এবং যুবদল নেতা রহিমের হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। এই অভিযোগের ভিত্তিতে তারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা না পড়ানোর দাবি জানান এবং স্লোগান দিতে থাকেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমসহ দলের জ্যেষ্ঠ নেতারা সেখানে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করেন। পরে তাদের বুঝিয়ে মাঠ থেকে সরিয়ে নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এর আগে উনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রসৈনিক এবং মহান মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদ সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই দিনই বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুরে তার মরদেহ হেলিকপ্টারে করে নিজ জেলা ভোলায় নেওয়া হয়। নির্ধারিত সূচি অনুযায়ী ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে দক্ষিণ গঙ্গাপুর এলাকার কোরালিয়া গ্রামে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। গত বছরের ২৪ সেপ্টেম্বর থেকে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর