শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

আন্দোলনের পরে সংস্কার শুরু

আন্দোলনের পরে সংস্কার শুরু

A
Admin
২৫ জুলাই, ২০২৬

বন্দরে বেহাল মদনগঞ্জ-মদনপুর মহাসড়ক সংস্কারে দীর্ঘদিন ধরে চলছিল টালবাহানা। দুর্ঘটনা, যানজট ও তীব্র জনদুর্ভোগের পরও সড়কটি নিয়ে ছিল না কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ। তবে অবশেষে ছাত্র-জনতার টানা আন্দোলনের মুখে রোববার থেকে সংস্কার কাজ শুরু করেছে রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগ।

শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এলাকাবাসী ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। গর্তে পড়ে মানুষ আহত হওয়ার ঘটনাসহ সড়কে চলাচল অকার্যকর হয়ে যাওয়ায় এই প্রতিবাদে তীব্র ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। সড়ক অবরোধের একপর্যায়ে রোডস অ্যান্ড হাইওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কাজ শুরুর আশ্বাস দেন।

তবে সংস্কার কাজ শুরু হলেও তা মানসম্পন্ন নয় বলে অভিযোগ উঠেছে। বড় বড় গর্তে কেবল ইট ফেলে ‘জোড়াতালি’ মেরামত চলছে। এতে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কারণ, এই মহাসড়ক দিয়ে প্রতিদিনই ওভারলোডিং সিমেন্ট কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের ভারি যানবাহন চলাচল করে। ফলে শুধু ইট বিছিয়ে কোনো টেকসই সমাধান আসবে না বলেই মনে করছেন সবাই।

এদিকে আন্দোলনের সময় রাস্তার পাশে বাঁধ নির্মাণের দাবিও উঠে আসে, যা বাস্তবায়নে আশ্বাস দিয়েছে আশপাশের কয়েকটি কারখানা কর্তৃপক্ষ। তবে আন্দোলনকারীদের একটাই দাবি—এ সড়কে মানসম্পন্ন, টেকসই এবং পূর্ণাঙ্গ উন্নয়ন ছাড়া বিকল্প নেই।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর