শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

আ.লীগের হামলায় বিএনপির ২ কর্মী নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে একটি খাস পুকুর দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থক ও বিএনপির মধ্যে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন ইসমাইল (৭০) ও আব্দুস সালাম (৬০)। সংঘর্ষ সোমবার (২ মার্চ) সকালে শুরু হয়ে দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
সিরাজগঞ্জের রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে একটি খাস পুকুর দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থক ও বিএনপির মধ্যে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন ইসমাইল (৭০) ও আব্দুস সালাম (৬০)। সংঘর্ষ সোমবার (২ মার্চ) সকালে শুরু হয়ে দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

স্থানীয় সূত্র ও রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম কিবরিয়ার তথ্যমতে, গোয়ালপাড়া গ্রামের ৫ বিঘা আয়তনের খাস পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ সমর্থক আছমত আলী ও বিএনপি নেতা আবু বক্কার সিদ্দিকের দ্বন্দ্ব চলে আসছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর আবু বক্কার সিদ্দিক ৩ বছরের জন্য পুকুরটি লিজ নেন এবং মাছ চাষ শুরু করেন। সোমবার সকালে মাছ ধরার সময় আছমত আলীর লোকজন বাধা দেয়।

উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে হাসুয়া, দা ও লাঠিসোটা ব্যবহার করা হয়। এতে আওয়ামী লীগ সমর্থিত চারজন ও বিএনপি সমর্থিত সাতজন গুরুতর আহত হন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহতদের হাসপাতালে পাঠায়।

ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে পুকুরটি আওয়ামী লীগ সমর্থকেরা চাষাবাদ করলেও লিজ নেয়ার পরও মাছ ধরতে বাধা দেওয়া হয়। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান জানান, নিহতদের লাশ হাসপাতাল মর্গে রয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর