শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

আখাউড়ায় শিক্ষক দম্পতির ছেলে ৪৭তম বিসিএসে এএসপি পদে সুপারিশপ্রাপ্ত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শিক্ষক দম্পতির ছেলে ইনাম মাহমুদ রিমন ৪৭তম বিসিএসে বাংলাদেশ পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। রিমন নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. ইসরাফিল ভূঁইয়া এবং রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম দম্পতির বড় ছেলে। তাদের গ্রামের বাড়ি আখাউড়া উপজেলার ৫ নম্বর দক্ষিণ ইউনিয়নের বীরচন্দ্রপুর গ্রামে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শিক্ষক দম্পতির ছেলে ইনাম মাহমুদ রিমন ৪৭তম বিসিএসে বাংলাদেশ পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

রিমন নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. ইসরাফিল ভূঁইয়া এবং রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম দম্পতির বড় ছেলে। তাদের গ্রামের বাড়ি আখাউড়া উপজেলার ৫ নম্বর দক্ষিণ ইউনিয়নের বীরচন্দ্রপুর গ্রামে।

এর আগে রিমন ৪৬তম ও ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারেও সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন।

ছেলের এ সাফল্যে আনন্দিত তার বাবা-মা। পারিবারিক সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই রিমন অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। পরে হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতেও জিপিএ-৫সহ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেন।

এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার পর তিনি ঢাকার একরি কলেজ থেকে এইচএসসিতেও জিপিএ-৫ অর্জন করেন।

পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর—উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন এবং মেধাতালিকায় পঞ্চম স্থান অর্জন করেন।

রিমনের বাবা মো. ইসরাফিল ভূঁইয়া বলেন, “আমার বড় ছেলে বাংলাদেশ পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে সুপারিশপ্রাপ্ত হওয়ায় আমরা খুবই আনন্দিত। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সে যেন দেশ ও জাতির কল্যাণে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারে—সবার কাছে সেই দোয়া চাই।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর