শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

আখাউড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলমকে (৫২) গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার নূরপুর এলাকার মৃত হেলু মিয়ার ছেলে। বৃহস্পতিবার (২৮ মে) রাতে উপজেলার নূরপুরে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলমকে (৫২) গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার নূরপুর এলাকার মৃত হেলু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২৮ মে) রাতে উপজেলার নূরপুরে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলের নির্দেশে একটি ঝটিকা মিছিল বের হতে পারে— এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় শাহ আলমকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

শাহ আলম স্থানীয় হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একাধিকবার সদস্য ছিলেন বলেও জানা গেছে।

আখাউড়া থানার মামলা নং-২৫/২১০, তারিখ-২০/১০/২০২৪ ইং অনুযায়ী তার বিরুদ্ধে পেনাল কোডের ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩৮৬/৩৭৯/৫০৬/১১৪/৩৪ ধারাসহ The Explosive Substances Act, 1908-এর ৩/৫/৬ ধারায় মামলা রয়েছে।

এ বিষয়ে আখাউড়া থানার ওসি (তদন্ত) তানভীর আহাম্মদ বলেন, “গ্রেফতার হওয়া শাহ আলম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তাকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর