শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

আখাউড়ায় মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার বিকেলে বড় বাজারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিলউদ্দিন মাহমুদ। এ ছাড়া বাজার কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া শেষে উপস্থিত অতিথি ও ব্যবসায়ীদের মধ্যে তবারক হিসেবে খিচুড়ি পরিবেশন করা হয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ব্যবসা-বাণিজ্যের উন্নতি, বালা-মুসিবত থেকে মুক্তি এবং বাজারের প্রয়াত ব্যবসায়ীদের আত্মার মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বড় বাজারে মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে মিলাদ মাহফিল, দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে বড় বাজারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিলউদ্দিন মাহমুদ। এ ছাড়া বাজার কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া শেষে উপস্থিত অতিথি ও ব্যবসায়ীদের মধ্যে তবারক হিসেবে খিচুড়ি পরিবেশন করা হয়।

মৎস্য ব্যবসায়ী ফরহাদ হোসেন বলেন, আখাউড়া বড় বাজার উপজেলার একমাত্র সরকারি বাজার। কিন্তু বাজারের অভ্যন্তরীণ সড়কসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন। ব্যবসায়ী ও সাধারণ মানুষের সুবিধার্থে বাজারের সার্বিক উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।

বাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেন্টু বলেন, ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্যে আল্লাহর রহমত ও বরকত কামনা, সব বালা-মুসিবত ও বিপদ-আপদ থেকে হেফাজত এবং বাজারের প্রয়াত ব্যবসায়ীদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে প্রতিবছরের মতো মিলাদ, দোয়া মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করা হয়েছে।

বাজার কমিটির সভাপতি মোতাহার হোসেন বলেন, আল্লাহ তাআলা যেন সব ব্যবসায়ীকে বিপদ-আপদ থেকে হেফাজত করেন, ব্যবসায়ে বরকত দান করেন এবং সবাই যেন সততা ও সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন—এই কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী কাদির মিয়া, ফরহাদ হোসেন, লুৎফুর রহমান ও ইসমাইল হোসেন প্রমুখ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর