শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

৭২ ঘণ্টা পর সিদ্ধান্ত পরিবর্তন করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার তিন দিন পর নেতাকর্মীদের অনুরোধে আগের সিদ্ধান্ত পরিবর্তন করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির এই প্রার্থী।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার তিন দিন পর নেতাকর্মীদের অনুরোধে আগের সিদ্ধান্ত পরিবর্তন করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির এই প্রার্থী।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান মডেল ডি ক্যাপিটালস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে মহানগর বিএনপির নেতাকর্মীদের ঘেরাও কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এ ঘোষণা দেন।

মাসুদুজ্জামান বলেন, “আমি এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয়তাবাদী দল যে সিদ্ধান্ত দেবেন, আমি সেই সিদ্ধান্তের সঙ্গেই একমত থাকব। আমি জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেয়েছি এবং ইনশাআল্লাহ নির্বাচন করব।”

তিনি বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা এবং সবার আগে বাংলাদেশ। এই স্লোগানকে ধারণ করেই আমি বলতে চাই, আপনাদের ভালোবাসা আমি পেয়েছি, আর সেই ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। একই সঙ্গে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।”

এর আগে ১৬ ডিসেম্বর নির্বাচন না করার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, “সেদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে দেওয়া আমার ঘোষণার কারণে জাতীয়তাবাদী দল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির নেতৃবৃন্দসহ সারা দেশের বিএনপির নেতাকর্মীরা কষ্ট পেয়েছেন। আমি তাঁদের সবার কাছে নিঃস্বার্থভাবে ক্ষমা চাই।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “আজ থেকে আপনারাই আমার পরিবার। আপনারাই আমাকে দেখে রাখবেন, আপনারাই আমার নিরাপত্তা। আজ থেকে আর কোনো নিরাপত্তা-শঙ্কা নেই।”

উল্লেখ্য, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে নিরাপত্তা-শঙ্কার কথা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন মাসুদুজ্জামান।

এর পর থেকেই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা টানা কয়েক দিন বিক্ষোভ করেন। এ সময় তাঁরা ‘মাসুদ ভাইয়ের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে’, ‘মাসুদ ভাইয়ের সিদ্ধান্ত মানি না, মানব না’—এমন স্লোগান দেন।

বিক্ষোভে কয়েকজন নেতাকর্মীকে কান্না করতেও দেখা যায়। পাশাপাশি সিদ্ধান্ত পরিবর্তন না হলে তাঁর বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাওয়ের ঘোষণাও দেন কয়েকজন নেতা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর