শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

১৮ জুলাই শুক্রবার ডিআইটি চত্বরের সমাবেশ সফল করতে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন

১৮ জুলাই শুক্রবার ডিআইটি চত্বরের সমাবেশ সফল করতে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন

A
Admin
২৫ জুলাই, ২০২৬


সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং 'জুলাই ঘোষণাপত্র' পাঠের দাবিতে ১৮ জুলাই শুক্রবার ডিআইটি চত্বরের সমাবেশ সফল করতে সাংবাদিক সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এ সাংবাদিক সম্মেলনে জানানো হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। লিখিত বক্তব্য উপস্থাপন করেন মহানগর সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন—জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সহ-সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম, মুহাম্মদ ওমর ফারুক, জেলা সেক্রেটারি মুহাম্মদ জাহাঙ্গীর কবির, জয়েন্ট সেক্রেটারি আমান উল্লাহ, এসিস্ট্যান্ট সেক্রেটারি ফারুক আহমেদ মুন্সি, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ যোবায়ের হোসেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি আবদুল হাকিম আদ দিফায়ী, শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ জেলা সভাপতি আলতাফ হোসেন গাজী, জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহীন আদনান।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, “সমগ্র দেশকে একটি উন্মুক্ত কারাগারে পরিণত করেছিল আওয়ামী স্বৈরাচার বাহিনী। কিন্তু জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্টের পতন ঘটে, মানুষ পুনরায় স্বাধীনতার বাতাস অনুভব করে।”

তিনি আরও বলেন, “সংস্কার, বিচার, সংখ্যানুপাতিক (পি.আর) পদ্ধতি এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে ১৮ জুলাইয়ের সমাবেশে সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানাই।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর