শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রজুড়ে ইসরাইলকে অস্ত্র বিক্রির প্রতিবাদে বিক্ষোভ, গ্রেফতার ৯০

বিক্ষোভের আয়োজন করে ‘জিউইশ ভয়েস ফর পিস’ নামের একটি সংগঠন। তাদের দাবি, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে হুইসেলব্লোয়ার চেলসি ম্যানিং, অভিনেত্রী হারি নেফ এবং নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য অ্যালেক্সা আভিলেসও রয়েছেন। অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে জানা গেছে, বিক্ষোভকারীরা প্রথমে মার্কিন সিনেটের ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার এবং সিনেটর কির্স্টেন গিলিব্র্যান্ডের ম্যানহাটনের কার্যালয়ে অবস্থান কর্মসূচি (সিট-ইন) পালনের চেষ্টা করেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
নিউইয়র্ক সিটির ম্যানহাটনে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ঘিরে নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে প্রতিবাদ জানান এবং এক পর্যায়ে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৯০ জনকে গ্রেফতার করে।
 
বিক্ষোভের আয়োজন করে ‘জিউইশ ভয়েস ফর পিস’ নামের একটি সংগঠন। তাদের দাবি, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে হুইসেলব্লোয়ার চেলসি ম্যানিং, অভিনেত্রী হারি নেফ এবং নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য অ্যালেক্সা আভিলেসও রয়েছেন।
 
অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে জানা গেছে, বিক্ষোভকারীরা প্রথমে মার্কিন সিনেটের ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার এবং সিনেটর কির্স্টেন গিলিব্র্যান্ডের ম্যানহাটনের কার্যালয়ে অবস্থান কর্মসূচি (সিট-ইন) পালনের চেষ্টা করেন।
 
তাদের অভিযোগ, লেবানন ও ইরানকে ঘিরে ইসরাইলের সামরিক অভিযান এবং যুক্তরাষ্ট্রের সহায়তা এই সংঘাতকে আরও উসকে দিচ্ছে। তারা এ বিষয়ে মার্কিন নীতিনির্ধারকদের পরোক্ষ সমর্থনের সমালোচনা করেন।
 
নিরাপত্তাকর্মীরা ভবনে প্রবেশে বাধা দিলে বিক্ষোভকারীরা বাইরে রাস্তায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তারা “মানুষের জন্য অর্থ বরাদ্দ করো, বোমার জন্য নয়”—এমন স্লোগান দিতে থাকেন।
 
পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালায় এবং বিক্ষোভকারীদের তিনটি বাসে করে আটক করে নিয়ে যায়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর