শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈষম্যমূলক বাণিজ্যচুক্তি বাতিল এবং পররাষ্ট্রমন্ত্রীর অপসারণের দাবি গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত একটি বাণিজ্যচুক্তি বাতিল এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অপসারণ দাবি জানিয়েছে বামপন্থী দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট। তারা চুক্তিটিকে ‘বৈষম্যমূলক’ ও ‘জাতীয় স্বার্থবিরোধী’ আখ্যা দিয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত একটি বাণিজ্যচুক্তি বাতিল এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অপসারণ দাবি জানিয়েছে বামপন্থী দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট। তারা চুক্তিটিকে ‘বৈষম্যমূলক’ ও ‘জাতীয় স্বার্থবিরোধী’ আখ্যা দিয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফি রতন, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্ক্সবাদী) নেতা রাশেদ শাহরিয়ার, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী এবং জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা বক্তব্য দেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাব থেকে পুরানা পল্টন পর্যন্ত মিছিল করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাবেক অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা এই বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী।

তারা দাবি করেন, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই চুক্তির ‘মূল হোতা’ ছিলেন এবং তা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেন। এ কারণে তাঁকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানানো হয়।

চুক্তিটিকে ‘গোলামির চুক্তি’ উল্লেখ করে বক্তারা বলেন, 'এতে জড়িত সাবেক অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদেরও বিচারের আওতায় আনতে হবে।'

গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের নেতারা আরও বলেন, 'পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর খলিলুর রহমান চুক্তিটিকে দেশের জন্য ভালো বলে মন্তব্য করেছেন, যা জনমতের পরিপন্থী। এই চুক্তি প্রণয়নের আগে বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করা হলেও সাধারণ জনগণের মতামত নেওয়া হয়নি।'

বক্তারা জানান, দেশের সার্বভৌমত্ব সংশ্লিষ্ট কোনো চুক্তি সাংবিধানিকভাবে সংসদে অনুমোদিত হওয়ার কথা, কিন্তু এ ক্ষেত্রে তা মানা হয়নি। তারা বিএনপি সরকারের কাছে চুক্তি বিষয়ে স্পষ্ট অবস্থান জানানোর আহ্বান জানান।

সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, সরকার যদি এই চুক্তি বহাল রাখে এবং বিদেশি প্রভাবের কাছে নতি স্বীকার করে, তবে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তুলবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর