শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলবে: ইরানের সেনাবাহিনী

রাজনৈতিক নেতৃত্ব যতদিন প্রয়োজন মনে করবে, ততদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী। সোমবার এ কথা জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি-র প্রতিবেদনে জানানো হয়, মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, রাজনৈতিক কর্তৃপক্ষ যতদিন উপযুক্ত মনে করবে, ততদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে ইরানের।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
রাজনৈতিক নেতৃত্ব যতদিন প্রয়োজন মনে করবে, ততদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী। সোমবার এ কথা জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি-র প্রতিবেদনে জানানো হয়, মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, রাজনৈতিক কর্তৃপক্ষ যতদিন উপযুক্ত মনে করবে, ততদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে ইরানের।

তিনি বলেন, শত্রুপক্ষকে তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হতে হবে। এই যুদ্ধের পর এমন একটি নিরাপত্তা ব্যবস্থায় পৌঁছাতে চায় ইরান, যাতে ভবিষ্যতে আর যুদ্ধের মুখোমুখি হতে না হয়।

মোহাম্মদ আকরামিনিয়া আরও বলেন, ভবিষ্যতে যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকাতে শত্রুকে প্রকৃত অনুতাপে বাধ্য করা জরুরি। এতে শত্রুরা আর কখনো দেশের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সাহস পাবে না। এজন্য প্রতিরোধ সক্ষমতা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ইরান আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে এবং শত্রুর হুমকির জবাব দিচ্ছে। তার দাবি, চলমান সংঘাতে শত্রুপক্ষ তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং পরাজয়ের মুখে পড়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযান শুরু করে। অভিযানের শুরুতেই তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনি-সহ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হন।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর