শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

যুদ্ধ অবসানে চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: তেহরান

হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং ইরানে চলমান সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই চুক্তির আওতায় ইরানের ওপর আরোপিত মার্কিন অবরোধ প্রত্যাহারের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী ধাপে শুরু হবে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং ইরানে চলমান সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই চুক্তির আওতায় ইরানের ওপর আরোপিত মার্কিন অবরোধ প্রত্যাহারের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী ধাপে শুরু হবে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও আলোচনার অগ্রগতির বিষয়টি স্বীকার করেছেন। তাদের ভাষ্য, চুক্তির শর্ত পূরণ সাপেক্ষেই ইরান অর্থনৈতিক সুবিধা পাবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান-সংকট নতুন মাত্রা পায়। জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দেয়।

এপ্রিল মাসে যুদ্ধবিরতিতে সম্মত হলেও উভয় পক্ষের মধ্যে মাঝে মাঝে সংঘর্ষ অব্যাহত রয়েছে। চলতি সপ্তাহেও দুই দফা পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আলোচনায় ‘অসাধারণ অগ্রগতি’ হওয়ায় ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক অভিযান স্থগিত করা হয়েছে। তার ভাষ্য, খুব শিগগিরই একটি চুক্তি স্বাক্ষর হতে পারে।

শুক্রবার ইরানের গণমাধ্যমে কথিত ১৪ দফা সমঝোতার কিছু তথ্য প্রকাশ করা হলেও ট্রাম্প দাবি করেন, প্রকাশিত শর্তগুলোর সঙ্গে প্রকৃত আলোচনার কোনো মিল নেই। পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারকে নীতিগত ঐকমত্য হয়েছে এবং এটি এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

আব্বাস আরাঘচি বলেন, ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছে। সেখানে পক্ষে ও বিপক্ষে মতামত থাকলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অনুমোদন মিললে দূরবর্তী পদ্ধতিতে চুক্তি স্বাক্ষর করা হবে।

মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা হবে এবং এর বিনিময়ে ইরানি জাহাজ চলাচলের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হবে। এরপর ৬০ দিনের একটি আলোচনাকাল শুরু হবে, যেখানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত ও এর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে।

তবে যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে, আগাম কোনো অর্থনৈতিক সুবিধা বা জব্দকৃত সম্পদ মুক্ত করা হবে না। ইরান প্রতিশ্রুত পদক্ষেপ বাস্তবায়ন করলে ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বৈশ্বিক অর্থনীতির সঙ্গে দেশটির পুনঃসংযোগের উদ্যোগ নেওয়া হবে।

চুক্তির খসড়ায় ইরান-সমর্থিত আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর অর্থায়ন বন্ধের বিষয়টিও রয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। তাদের দাবি, এই সমঝোতা কেবল প্রতিশ্রুতির ওপর নয়, বরং বাস্তবায়ন ও যাচাইযোগ্য অগ্রগতির ভিত্তিতে কার্যকর হবে।

অন্যদিকে, আরাঘচি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আলোচনার চূড়ান্ত ধাপ শেষ হলেই চুক্তি স্বাক্ষর ও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এটি আগামী কয়েক দিনের মধ্যেই হতে পারে।”

তিনি আরও বলেন, সমঝোতার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার। পাশাপাশি ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যকার চলমান উত্তেজনা প্রশমনের বিষয়টিও আলোচনায় রয়েছে বলে তিনি দাবি করেন।

উল্লেখ্য, বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই নৌপথ পুনরায় চালু হলে বৈশ্বিক জ্বালানি বাজারেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর