শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

যুদ্ধ বন্ধের উদ্যোগের মাঝেই ইরানি জাহাজে মার্কিন হামলা

এমন পরিস্থিতির মধ্যেই মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, ওমান উপসাগরে একটি ইরানি পতাকাবাহী জাহাজ তাদের নির্দেশনা অমান্য করে অগ্রসর হওয়ার চেষ্টা করলে সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। মার্কিন যুদ্ধবিমান থেকে ছোড়া গোলায় জাহাজটির রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তারা। ঘটনার পর পুরো অঞ্চলে উদ্বেগ বাড়লেও হরমুজ প্রণালী ইস্যুতে কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দিয়েছে তেহরান। ইরানের বন্দর ও সমুদ্রবিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় কারিগরি ও চিকিৎসা সহায়তা দিতে তারা প্রস্তুত রয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত স্থায়ীভাবে বন্ধে কূটনৈতিক তৎপরতা যখন জোরদার হয়েছে, ঠিক সেই সময় ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী একটি তেলবাহী জাহাজে হামলার ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

বুধবার (৬ মে) আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান ও ওয়াশিংটন যুদ্ধবিরতি নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। সম্ভাব্য এই সমঝোতার মাধ্যমে হরমুজ প্রণালীতে স্বাভাবিক জাহাজ চলাচল পুনরায় নিশ্চিত হতে পারে। পাশাপাশি পরবর্তীতে একটি বিস্তৃত চুক্তি নিয়ে আলোচনায় বসারও সম্ভাবনা তৈরি হয়েছে।

এমন পরিস্থিতির মধ্যেই মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, ওমান উপসাগরে একটি ইরানি পতাকাবাহী জাহাজ তাদের নির্দেশনা অমান্য করে অগ্রসর হওয়ার চেষ্টা করলে সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। মার্কিন যুদ্ধবিমান থেকে ছোড়া গোলায় জাহাজটির রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তারা।

ঘটনার পর পুরো অঞ্চলে উদ্বেগ বাড়লেও হরমুজ প্রণালী ইস্যুতে কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দিয়েছে তেহরান। ইরানের বন্দর ও সমুদ্রবিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় কারিগরি ও চিকিৎসা সহায়তা দিতে তারা প্রস্তুত রয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি বলেন, ইরানের সঙ্গে সম্ভাব্য যেকোনো চুক্তির প্রধান শর্ত হবে—তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়েও কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে, কূটনৈতিক সূত্রগুলোর দাবি, দীর্ঘ আলোচনার পর ইরান ও যুক্তরাষ্ট্র একটি চূড়ান্ত শান্তি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে। যুদ্ধ বন্ধে বিশেষ একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতিও চলছে। এ প্রক্রিয়ায় পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, তেহরান এখনো মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে। খুব শিগগিরই পাকিস্তানের মাধ্যমে নিজেদের চূড়ান্ত মতামত ওয়াশিংটনের কাছে পাঠাতে পারে ইরান। সম্ভাব্য চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে।
 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর