শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

যেভাবে ধরা পড়লো যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর হত্যাকারী

তদন্তের শুরুতে হিশাম দাবি করেছিলেন, ঘটনার দিন তিনি লিমন বা বৃষ্টির সঙ্গে ছিলেন না এবং তাঁদের গাড়িতে তোলেননি। কিন্তু মোবাইল ফোন ও গাড়ির লোকেশন ডেটা তাঁর সেই দাবি মিথ্যা প্রমাণ করে। পরে তিনি বয়ান পরিবর্তন করে জানান, তিনি তাঁদের ক্লিয়ারওয়াটার বিচ এলাকায় নামিয়ে দিয়েছিলেন। গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের সময় তাঁর হাতে ব্যান্ডেজ লক্ষ্য করা যায়। তিনি দাবি করেন, রান্নার সময় হাত কেটে গেছে। তবে তদন্তকারীদের ধারণা, এটি ধস্তাধস্তির সময় পাওয়া আঘাত।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীকে হত্যার ঘটনায় নতুন করে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তদন্তে জানা গেছে, নিহত জামিল লিমন (২৭) ও নিখোঁজ নাহিদা বৃষ্টি (২৭)-এর মৃত্যুর সঙ্গে জড়িত প্রধান সন্দেহভাজন লিমনের রুমমেট হিশাম আবুঘারবিয়া (২৬) শুরুতে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে তদন্তকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছিলেন।

রোববার (২৬ এপ্রিল) হিলসবোরো কাউন্টি আদালতে জমা দেওয়া প্রসিকিউটরদের প্রি-ট্রায়াল ডিটেনশন আবেদনে বলা হয়েছে, ঘটনাটি অত্যন্ত নৃশংস। অভিযুক্তকে জামিন দিলে জননিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

তদন্ত সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়ার পর টাম্পার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে তাঁর শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিশেষ করে পিঠের নিচের অংশে গভীর আঘাত লিভার ভেদ করেছে বলে উল্লেখ করা হয়েছে। একই ধরনের পরিণতি নাহিদা বৃষ্টিরও হয়েছে বলে ধারণা করছেন তদন্তকারীরা।

এদিকে, বৃষ্টির পরিবারকে জানানো হয়েছে—তাঁর জীবিত থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। কারণ, লিমন ও হিশামের শেয়ার করা অ্যাপার্টমেন্টে বিপুল পরিমাণ রক্তের আলামত পাওয়া গেছে, যা বড় ধরনের সহিংসতার ইঙ্গিত দেয়।

ব্রিজসংলগ্ন জলাশয় থেকেও কিছু দেহাংশ উদ্ধার করা হয়েছে। তবে সেগুলো নাহিদা বৃষ্টির কি না, তা ডিএনএ পরীক্ষার আগে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

তদন্তের শুরুতে হিশাম দাবি করেছিলেন, ঘটনার দিন তিনি লিমন বা বৃষ্টির সঙ্গে ছিলেন না এবং তাঁদের গাড়িতে তোলেননি। কিন্তু মোবাইল ফোন ও গাড়ির লোকেশন ডেটা তাঁর সেই দাবি মিথ্যা প্রমাণ করে। পরে তিনি বয়ান পরিবর্তন করে জানান, তিনি তাঁদের ক্লিয়ারওয়াটার বিচ এলাকায় নামিয়ে দিয়েছিলেন।

গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের সময় তাঁর হাতে ব্যান্ডেজ লক্ষ্য করা যায়। তিনি দাবি করেন, রান্নার সময় হাত কেটে গেছে। তবে তদন্তকারীদের ধারণা, এটি ধস্তাধস্তির সময় পাওয়া আঘাত।

এছাড়া, অ্যাপার্টমেন্ট থেকে একটি ফার্মেসির রসিদ উদ্ধার করা হয়েছে, যেখানে দেখা যায় ঘটনার দিনই তিনি ট্র্যাশ ব্যাগ, জীবাণুনাশক ওয়াইপস ও গন্ধনাশক স্প্রে কিনেছিলেন। প্রসিকিউটরদের মতে, এসব আলামত হত্যার পর প্রমাণ নষ্টের প্রচেষ্টার ইঙ্গিত দেয়।

বর্তমানে হিশামের বিরুদ্ধে পরিকল্পিত হত্যা, মৃতদেহ গোপন, আলামত নষ্ট, অবৈধভাবে আটকে রাখা এবং শারীরিক নির্যাতনের একাধিক অভিযোগ আনা হয়েছে। একটি পারিবারিক বিরোধের জেরে পুলিশ তাঁর বাসায় গেলে এই ঘটনার সূত্রপাত হয়।

হিলসবোরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রনিস্টার বলেন, এই ঘটনা পুরো কমিউনিটিকে নাড়িয়ে দিয়েছে এবং এর পরিণতি অত্যন্ত মর্মান্তিক।

আগামী মঙ্গলবার (২৮ এপ্রিল) মামলাটির প্রি-ট্রায়াল ডিটেনশন শুনানি অনুষ্ঠিত হবে। সেখানে অভিযুক্তকে বিচার শেষ না হওয়া পর্যন্ত জামিন ছাড়াই আটক রাখার আবেদন জানানো হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর