শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি টাকা না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

যাত্রীদের দৈনন্দিন ভোগান্তি নিজের চোখে দেখতে ছদ্মবেশে বাসে উঠেছিলেন ভারতের কর্ণাটক রাজ্যের পরিবহন মন্ত্রী বাইরাথি সুরেশ। কিন্তু পরিদর্শনে গিয়ে নিজেই পড়লেন সাধারণ যাত্রীর মতো সমস্যায়। ভাংতি টাকা না থাকায় এক বাসের কন্ডাক্টর তাকে টিকিট না দিয়ে বাস থেকে নেমে যেতে বলেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

যাত্রীদের দৈনন্দিন ভোগান্তি নিজের চোখে দেখতে ছদ্মবেশে বাসে উঠেছিলেন ভারতের কর্ণাটক রাজ্যের পরিবহন মন্ত্রী বাইরাথি সুরেশ। কিন্তু পরিদর্শনে গিয়ে নিজেই পড়লেন সাধারণ যাত্রীর মতো সমস্যায়। ভাংতি টাকা না থাকায় এক বাসের কন্ডাক্টর তাকে টিকিট না দিয়ে বাস থেকে নেমে যেতে বলেন।

শনিবার মুখে মাস্ক পরে প্রায় দুই ঘণ্টা ধরে বেঙ্গালুরুর ১০টির বেশি বিএমটিসি বাসে ভ্রমণ করেন মন্ত্রী। এ সময় যাত্রীদের অভিযোগ করা বিভিন্ন সমস্যা সরাসরি পর্যবেক্ষণ করেন তিনি।

হেব্বাল-নাগশেট্টিহল্লি রুটের একটি বাসে টিকিট কাটতে ১০০ রুপির নোট দেন মন্ত্রী। তবে কন্ডাক্টর ভাংতি না থাকার কথা জানিয়ে তাকে টিকিট দিতে অস্বীকৃতি জানান এবং বাস থেকে নেমে যেতে বলেন।

এছাড়া পরিদর্শনের সময় ফ্যান ওয়ার্ল্ড বাস স্টপেজে যাত্রীর সংকেত দেওয়ার পরও বাস না থামানোর অভিযোগ পান মন্ত্রী। পরে ওই বাসের চালক ও কন্ডাক্টরকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে নাগশেট্টিহল্লিতে একটি অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগেও হস্তক্ষেপ করেন বাইরাথি সুরেশ। তিনি জানান, যাত্রীসেবার মান উন্নয়ন, পরিবহন খাতে শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর