শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

উত্তেজনা বাড়লে চরম মূল্য দিতে হবে ইরানকে; সৌদি আরবের কড়া সতর্কবার্তা

সোমবার (৯ মার্চ) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইরানের বিরুদ্ধে সৌদি আরব ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) সদস্য দেশগুলোর ওপর ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, প্রতিবেশী দেশগুলোর প্রতি ইরানের এমন বৈরী আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সৌদি আরব স্পষ্ট করে জানিয়েছে, দেশের জনগণ, ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে ইরানকে কড়া সতর্কবার্তা দিয়েছে সৌদি আরব। রিয়াদ বলেছে, আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকলে শেষ পর্যন্ত এর চরম মূল্য ইরানকেই দিতে হবে।

সোমবার (৯ মার্চ) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইরানের বিরুদ্ধে সৌদি আরব ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) সদস্য দেশগুলোর ওপর ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রতিবেশী দেশগুলোর প্রতি ইরানের এমন বৈরী আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সৌদি আরব স্পষ্ট করে জানিয়েছে, দেশের জনগণ, ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক আইন মেনে চলা সবার দায়িত্ব। কিন্তু সাম্প্রতিক হামলাগুলো সেই নীতির সম্পূর্ণ পরিপন্থী।

রিয়াদ বেসামরিক বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামোর ওপর হামলারও তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে, এসব হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং উপসাগরীয় অঞ্চলকে অস্থিতিশীল করার পরিকল্পিত প্রচেষ্টা।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাম্প্রতিক বক্তব্যেরও কড়া সমালোচনা করেছে সৌদি আরব। পেজেশকিয়ান সম্প্রতি দাবি করেছিলেন, প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালানোর কোনো পরিকল্পনা তেহরানের নেই। তবে সৌদি কর্মকর্তারা এই আশ্বাসকে ‘ফাঁপা বুলি’ বলে উড়িয়ে দিয়েছেন।
 
তাদের দাবি, ওই বক্তব্য দেওয়ার সময় এবং পরবর্তীতেও বিভিন্ন অজুহাতে ইরানের হামলা অব্যাহত ছিল।

অন্যদিকে তেহরান অভিযোগ করেছে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিতে সৌদি আরব নিজের ভূখণ্ড থেকে যুদ্ধবিমান ও জ্বালানি সরবরাহকারী বিমানের উড্ডয়ন অনুমোদন দিয়েছে।

তবে এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে রিয়াদ। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর