সোমবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক ৮টা থেকে ১২টার মধ্যে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জানা যায়, ঘটনার সময় বাসার গৃহকর্মী ইসমত আরাকে বাসায় রেখে উপ-সচিব মো. রবিউল ফয়সালের পরিবার চীন মৈত্রী শিল্প-বাণিজ্য মেলায় যান। পরে রাতে তারা বাসায় ফিরে এসে তাকে রক্তাক্ত ও গলাকাটা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন।
তাৎক্ষণিকভাবে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। এরপর আহত অবস্থায় ইসমত আরাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তাকে হাসপাতালের ৩০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রাখা হয়েছে।