শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত

তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান মুহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন শীর্ষ লিবীয় সামরিক কর্মকর্তা ও তিনজন ক্রু সদস্য প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পরই আল-হাদ্দাদকে বহনকারী দাসো ফ্যালকন–৫০ মডেলের প্রাইভেট জেটটি দুর্ঘটনায় পড়ে। তুরস্কের কর্মকর্তারা জানান, উড্ডয়নের পর বিমানে বৈদ্যুতিক ত্রুটি দেখা দেয় এবং জরুরি অবতরণের অনুরোধ করা হয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান মুহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন শীর্ষ লিবীয় সামরিক কর্মকর্তা ও তিনজন ক্রু সদস্য প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পরই আল-হাদ্দাদকে বহনকারী দাসো ফ্যালকন–৫০ মডেলের প্রাইভেট জেটটি দুর্ঘটনায় পড়ে।
 
তুরস্কের কর্মকর্তারা জানান, উড্ডয়নের পর বিমানে বৈদ্যুতিক ত্রুটি দেখা দেয় এবং জরুরি অবতরণের অনুরোধ করা হয়। আঙ্কারায় ফিরে আসার প্রস্তুতির সময় অবতরণ পর্যায়ে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানান, স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং রাত ৮টা ৫২ মিনিটে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে আঙ্কারার হায়মানা জেলার কেসিককাভাক গ্রামের কাছে, রাজধানী থেকে প্রায় ৭৪ কিলোমিটার দূরে, বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবা এক বিবৃতিতে সেনাপ্রধানের মৃত্যুর খবর নিশ্চিত করে ঘটনাটিকে ‘মহাবিপর্যয়’ বলে উল্লেখ করেন।
 
তিনি বলেন, সরকারি সফর শেষে দেশে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে এবং এটি দেশ ও সেনাবাহিনীর জন্য অপূরণীয় ক্ষতি।

দুর্ঘটনায় নিহত অন্য কর্মকর্তারা হলেন: স্থলবাহিনীর প্রধান আল-ফিতুরি ঘারিবিল, সামরিক বাহিনীর উৎপাদন কর্তৃপক্ষের পরিচালক মাহমুদ আল-কাতাওয়ি, সেনাপ্রধানের উপদেষ্টা মুহাম্মদ আল-আসাওই দিয়াব এবং সামরিক চিত্রগ্রাহক মুহাম্মদ ওমর আহমেদ মাহজুব।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, প্রাথমিক তদন্তে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ হিসেবে প্রযুক্তিগত ত্রুটিকে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় আঙ্কারার প্রধান প্রসিকিউটর কার্যালয় তদন্ত শুরু করেছে। লিবিয়ার সরকারও তদন্তে সহযোগিতার জন্য একটি প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দিয়েছে।

এদিকে, সেনাপ্রধান আল-হাদ্দাদের মৃত্যুতে লিবিয়ায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর