শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর্দা উঠেছে আজ। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচের শুরুতেই টস ভাগ্য সহায় হয়নি স্বাগতিকদের। টসে জিতে প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। ফলে কিছুক্ষণের মধ্যেই ফিল্ডিংয়ে নামবে বাংলাদেশ।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর্দা উঠেছে আজ। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে সিরিজের প্রথম ম্যাচ।

ম্যাচের শুরুতেই টস ভাগ্য সহায় হয়নি স্বাগতিকদের। টসে জিতে প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। ফলে কিছুক্ষণের মধ্যেই ফিল্ডিংয়ে নামবে বাংলাদেশ।

এই ম্যাচে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ দল। পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। স্পিন বিভাগে দায়িত্ব পালন করবেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। তবে পাকিস্তান সুপার লিগে দারুণ পারফরম্যান্স করা নাহিদ রানা জায়গা পাননি চূড়ান্ত একাদশে।

ওয়ানডে ইতিহাসে এখন পর্যন্ত বাংলাদেশ ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে মোট ৪৬ বার। এর মধ্যে ৩৪ ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড, আর বাংলাদেশ জিতেছে ১১টি ম্যাচ। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৬ উইকেটে ৩০৯ রান, যা ২০১৩ সালে ফতুল্লায় গড়েছিল টাইগাররা। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ স্কোর ৩৪১ রান, যা তারা করেছিল ২০১৬ সালে ক্রাইস্টচার্চে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর