শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ট্রাম্পের প্রস্তাবে ইরান 'না'? যুদ্ধ কি তবে আসন্ন?

ওয়াশিংটন/তেহরান: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে ইরানের রাজি হওয়ার সম্ভাবনা ‘শূন্যের কোঠায়’—এমন মন্তব্য করেছেন মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা। তার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। একই প্রতিবেদনে আরও এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কেশনার ট্রাম্পকে জানিয়েছেন, ইতিহাস বলছে তেহরানের সঙ্গে একটি কার্যকর ও টেকসই চুক্তিতে পৌঁছানো অত্যন্ত কঠিন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ওয়াশিংটন/তেহরান: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে ইরানের রাজি হওয়ার সম্ভাবনা ‘শূন্যের কোঠায়’—এমন মন্তব্য করেছেন মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা। তার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

একই প্রতিবেদনে আরও এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কেশনার ট্রাম্পকে জানিয়েছেন, ইতিহাস বলছে তেহরানের সঙ্গে একটি কার্যকর ও টেকসই চুক্তিতে পৌঁছানো অত্যন্ত কঠিন।

এর আগে ওয়াশিংটন ডিসিতে বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে একই বার্তা দেন। নেতানিয়াহুর দাবি, ইরানের সঙ্গে ভালো চুক্তি করা যেমন কঠিন, তেমনি চুক্তি হলেও তা বাস্তবায়নে তেহরান প্রতিশ্রুতি রক্ষা করবে—এমন নিশ্চয়তা নেই।

এদিকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সমঝোতা না হলে ইরানে হামলা হতে পারে—এমন হুঁশিয়ারি বারবার দিয়েছেন ট্রাম্প। উত্তেজনার এই প্রেক্ষাপটে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স। সংস্থাটি জানিয়েছে, ইরানে সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী।

প্রেসিডেন্টের নির্দেশ পেলেই অভিযান শুরু করতে প্রস্তুত রাখা হয়েছে পরিকল্পনা, এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা।

তবে পরিকল্পনার সংবেদনশীলতার কারণে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকাশ্যে কিছু বলতে রাজি হননি। বিশ্লেষকদের মতে, এমন তথ্য প্রকাশ কূটনৈতিক প্রচেষ্টাকেও ঝুঁকির মুখে ফেলতে পারে।

কূটনীতির পথ পুরোপুরি বন্ধ হয়নি বলেই ইঙ্গিত মিলেছে। গত সপ্তাহে ওমানে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন ও ইরানি কূটনীতিকদের মধ্যে আলোচনা হয়েছে। তবু একই সময়ে পেন্টাগন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক শক্তি মোতায়েনের উদ্যোগ নিয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

নতুন করে বিমানবাহী রণতরী, হাজার হাজার সেনা, যুদ্ধবিমান ও গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার পাঠানো হচ্ছে অঞ্চলে।

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, তেহরানকে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে ‘সব বিকল্প’ খোলা রয়েছে।

অন্যদিকে ইরানের পক্ষ থেকেও পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি একদিকে যেমন চরম উত্তেজনাপূর্ণ, অন্যদিকে কূটনৈতিক দরকষাকষিরও শেষ অধ্যায় হতে পারে। সমঝোতা না হলে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন নজর ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর