শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ট্রাম্প দিতে চাইলেও এফ-৩৫ পাবে না সৌদি, কিন্তু কেন?

মার্কিন আইন অনুসারে সৌদি আরবকে সবচেয়ে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে বাধা দেবে ইসরাইল। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে আশ্বস্ত করেছেন যে সৌদি আরব সবচেয়ে উন্নত এফ-৩৫ পাবে না। নেতানিয়াহুর এই অবস্থান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে সরাসরি চ্যালেঞ্জ করছে। ট্রাম্প সম্প্রতি সৌদি যুবরাজের সফরে বলেছেন, সৌদি আরবকে এফ-৩৫ দেওয়া উচিত।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
মার্কিন আইন অনুসারে সৌদি আরবকে সবচেয়ে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে বাধা দেবে ইসরাইল। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে আশ্বস্ত করেছেন যে সৌদি আরব সবচেয়ে উন্নত এফ-৩৫ পাবে না। নেতানিয়াহুর এই অবস্থান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে সরাসরি চ্যালেঞ্জ করছে। ট্রাম্প সম্প্রতি সৌদি যুবরাজের সফরে বলেছেন, সৌদি আরবকে এফ-৩৫ দেওয়া উচিত।

মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু এক্সে (সোশ্যাল মিডিয়া) লিখেছেন, রুবিও দীর্ঘ আলোচনা শেষে পুনর্ব্যক্ত করেছেন যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইসরাইলের ‘গুণগত সামরিক অগ্রাধিকার’ বজায় রাখবে, যা মার্কিন আইনে সুরক্ষিত। এর মধ্যে রয়েছে এফ-৩৫ সরবরাহে বিশেষ সুবিধা, যা অন্য আঞ্চলিক শক্তিগুলোর জন্য সীমাবদ্ধ।

রুবিওকে ইসরাইলের সামরিক শ্রেষ্ঠত্ব রক্ষার দৃঢ় সমর্থক হিসেবে তুলে ধরেছেন নেতানিয়াহু। এর আগে তিনি তুরস্ককে এফ-৩৫ প্রোগ্রামে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা ঠেকাতে নেতানিয়াহুর লবিংয়ে সমর্থন দেন, যার প্রেক্ষিতে তুরস্ক রাশিয়ান এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনে এফ-৩৫ কেনার পরিকল্পনা স্থগিত করে।

অন্যদিকে, ট্রাম্প গত সোমবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে বলেন, সৌদি আরবকে এফ-৩৫ যুদ্ধবিমানে ইসরাইলের ‘সমান অংশীদার’ করা উচিত। তিনি সৌদি আরবকে ‘নিম্নমানের বিমান’ দিতে চায় এমন ইসরাইলি লবিংকেও সমালোচনা করেন।

২০০৮ সাল থেকে মার্কিন কংগ্রেস ইসরাইলের সামরিক শ্রেষ্ঠত্বকে আইনগতভাবে সুরক্ষা দেয়। ফলে আরব রাষ্ট্রগুলো একই ধরনের যুদ্ধবিমান কিনলেও নকশা ও প্রযুক্তিতে ইসরাইলের মডেলের তুলনায় দুর্বল থাকে। এ সুবিধা কাজে লাগিয়ে ইসরাইল তার নিজস্ব সংস্করণ এফ-৩৫আই তৈরি করেছে, যা জুনে ইরানের ওপর আকস্মিক হামলার সময় দীর্ঘ দূরত্ব অতিক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর