মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানিয়ে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাশেদ খান লিখেছেন, 'গণসংযোগ করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতবেগে আসা একটি ট্রাকের চাপা থেকে সামান্যের জন্য রক্ষা পেয়েছি। পেছন থেকে আমার শ্যালক আমাকে টান দিয়ে না ধরলে বড় ধরনের বিপদ হতে পারতো। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া।’
এর আগে দেয়া এক পোস্টে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলের দোয়া কামনা করে তিনি বলেন, 'সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবার দোয়া রয়েছে। তার প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী শক্তির এই একতা জাতীয় ঐক্যের জন্য দৃষ্টান্ত।’