শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

টিউলিপ সিদ্দিককে ফেরত চাইবে বিএনপি সরকার

বাংলাদেশে দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক-কে ফেরত চাওয়ার উদ্যোগ নেবে বিএনপি জোটের নতুন সরকার। তাঁর সাজা কার্যকর করতে যুক্তরাজ্য সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী হতে যাওয়া তারেক রহমান-এর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশে দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক-কে ফেরত চাওয়ার উদ্যোগ নেবে বিএনপি জোটের নতুন সরকার। তাঁর সাজা কার্যকর করতে যুক্তরাজ্য সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী হতে যাওয়া তারেক রহমান-এর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশিত ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী ঢাকার একটি আদালত জমি অধিগ্রহণ সংক্রান্ত মামলায় টিউলিপ সিদ্দিককে তাঁর খালা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড দেন। তবে বিচারকার্যের সময় আদালতে অনুপস্থিত থাকায় যুক্তরাজ্য এই রায়কে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে।

টিউলিপ সিদ্দিক নিজেও সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তাঁকে কখনোই আনুষ্ঠানিকভাবে অভিযোগের বিস্তারিত জানানো হয়নি এবং পুরো বিচার প্রক্রিয়াটি ছিল ‘মিডিয়া ট্রায়াল’।

এ বিষয়ে হুমায়ুন কবির বলেন, বিএনপি সরকার সিদ্দিক বা শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাগুলো থেকে সরে আসবে না এবং বিচারিক প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না। তিনি আরও জানান, শেখ হাসিনাকে পৃথক এক মামলায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভ দমন করতে গিয়ে প্রায় ১ হাজার ৪০০ মানুষের প্রাণহানি ঘটে। আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন।

সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা হুমায়ুন কবির বলেন, “খালা-ভাগনি দুজনের অপরাধই প্রমাণিত। বিচারিক প্রক্রিয়া স্বচ্ছভাবেই চলছে।”

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে কোনো আনুষ্ঠানিক প্রত্যর্পণ চুক্তি না থাকায় টিউলিপ সিদ্দিককে ফেরত আনার সম্ভাবনা সীমিত। এ প্রসঙ্গে লেবার পার্টি অভিযোগ করেছে, ন্যায্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই এই রায় দেওয়া হয়েছে এবং সে কারণে তারা এ রায় মানতে নারাজ।

২০২৫ সালের শেষ দিকে দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিক দোষী সাব্যস্ত হওয়ার পর লেবার পার্টি এক বিবৃতিতে জানায়, তাঁকে অভিযোগের বিস্তারিত জানানো হয়নি এবং যথাযথ আইনি প্রতিনিধিত্বের সুযোগও দেওয়া হয়নি।

হুমায়ুন কবির মনে করেন, এই মামলা বাংলাদেশ–যুক্তরাজ্য সম্পর্কের ওপর বড় প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, “অপরাধীদের বিষয়ে যুক্তরাজ্যের অবস্থান স্পষ্ট হওয়া উচিত।” তাঁর অভিযোগ, যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগ–সংশ্লিষ্ট কিছু ব্যক্তি অর্থ পাচারসহ নানা অপরাধে জড়িত এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ বিষয়ে ব্রিটিশ সরকারের কাছে একটি তালিকা দেওয়া হবে।

তিনি আরও উদাহরণ টেনে বলেন, যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি ইতিমধ্যে বাংলাদেশের পতিত সরকারের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১৭০ মিলিয়ন পাউন্ডের সম্পদ জব্দ করেছে, যার মধ্যে প্রায় ৩০০টি সম্পত্তি রয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে টিউলিপ সিদ্দিক আবারও এই বিচারকে “ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক” বলে অভিহিত করেন। তিনি বলেন, “এই ক্যাঙ্গারু কোর্টের রায় যতটা অনুমানযোগ্য, ততটাই অযৌক্তিক। আমার মনোযোগ হ্যাম্পস্টেড ও হাইগেটের ভোটারদের দিকেই থাকবে, বাংলাদেশের নোংরা রাজনীতিতে বিভ্রান্ত হতে আমি রাজি নই।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর