শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

তেহরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ইসরায়েলি বিমান হামলা

তেহরানের প্রাণকেন্দ্রে অবস্থিত ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এর সদর দপ্তর এবং কুখ্যাত এভিন কারাগারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর বিভিন্ন অংশে কয়েক ডজন বোমা নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। সংস্থাটির দাবি, এসব হামলায় লক্ষ্যবস্তু স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
তেহরানের প্রাণকেন্দ্রে অবস্থিত ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এর সদর দপ্তর এবং কুখ্যাত এভিন কারাগারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর বিভিন্ন অংশে কয়েক ডজন বোমা নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। সংস্থাটির দাবি, এসব হামলায় লক্ষ্যবস্তু স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইডিএফের ভাষ্য অনুযায়ী, আইআরআইবি ভবনটি বেসামরিক সম্প্রচারের আড়ালে ইরানের ‘সন্ত্রাসী শাসনের যোগাযোগ কেন্দ্র’ হিসেবে ব্যবহৃত হচ্ছিল এবং সেখানে আইআরজিসির সামরিক তৎপরতার সমন্বয় করা হতো।

হামলার আগে আইডিএফ তাদের আরবি ভাষার মুখপাত্রের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) সতর্কবার্তা জারি করে এভিন এলাকা ও রাষ্ট্রীয় সম্প্রচারকেন্দ্রের আশপাশের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়।

এদিকে ইসরায়েল শুধু ইরানেই নয়, দক্ষিণ লেবাননের অন্তত ৩০টি গ্রামেও একযোগে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। সীমান্তবর্তী টায়ার, মারজায়ুন ও বিনত জবেইল অঞ্চলে হিজবুল্লাহর সামরিক অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানজুড়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিশেষ করে একটি টেলিভিশন নেটওয়ার্কের ভবন এবং কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্সের আশপাশে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।

উল্লেখ্য, ২০২৫ সালের জুন মাসে সংঘটিত সংঘর্ষেও আইআরআইবি ভবনটি ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। তবে হামলায় হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানায়নি তেহরান।

ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের দাবি, এসব স্থাপনা ইরানের সামরিক তৎপরতায় ব্যবহৃত হচ্ছিল। 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর