শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

তারেক রহমান দুই-চার দিনের মধ্যে দেশে ফিরতে পারেন: এ্যানি

বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার পরিস্থিতি না হলে তারেক রহমান খুব দ্রুত দেশে এসে পৌঁছাতে পারেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব এবং লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার বেঁড়ির মাথা এলাকায় অভি উল্যাহ ভূঁইয়ার বাড়ি সামনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এ্যানি।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার পরিস্থিতি না হলে তারেক রহমান খুব দ্রুত দেশে এসে পৌঁছাতে পারেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব এবং লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার বেঁড়ির মাথা এলাকায় অভি উল্যাহ ভূঁইয়ার বাড়ি সামনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এ্যানি।

তিনি বলেন, 'বেগম খালেদা জিয়া বর্তমানে দেশে অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাকে যদি আবার বিদেশে নিতে হয়, তাহলে লন্ডনে চিকিৎসার জন্য সেখানে তারেক রহমানের উপস্থিতি প্রয়োজন। কিন্তু সেটা না হলে খুব দ্রুত তিনি দেশে এসে পৌঁছাবেন। হয়তো দুই-চার-দশ দিনের মধ্যে তিনি ফিরবেন।'

এ্যানি আরও বলেন, 'এবারের নির্বাচন কঠিন। আমরা একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়ছি। আওয়ামী লীগ পালিয়ে গেছে এবং অত্যাচার-নির্যাতনের মাধ্যমে ভোটের পরিবেশ রাখতে পারেনি। দেশে নির্বাচন হবে এবং বহু রাজনৈতিক দল অংশ নেবে। মানুষ জানবে কে কী বলছে এবং বিএনপি কী প্রতিশ্রুতি দিচ্ছে।'

তিনি বলেন, 'জিয়া- খালেদার মতোই আগামী দিনে তারেক রহমান আপনার পাশে থেকে কাজ করবেন। এ বিষয়টি আমি আপনাদের সামনে রাখছি।'

এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিএনপি নেতা নাসির উদ্দিন এবং জেলা মহিলা লীগের নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর