শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

তামিলনাড়ু নির্বাচনে চমক, বড় ব্যবধানে এগিয়ে থালাপতির ‘টিভিকে’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, তামিলনাড়ুর ২৩৪টি আসনের মধ্যে এখন পর্যন্ত টিভিকে ৮৭টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে, অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাঝগম (এআইএডিএমকে) জোট ৭৫টি আসনে এগিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ক্ষমতাসীন দ্রাভিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে) জোট, যার নেতৃত্বে আছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। গত নির্বাচনে ১৩৭টি আসনে জয়ী হলেও এবার তারা এখন পর্যন্ত মাত্র ৫৪টি আসনে এগিয়ে রয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় ধরনের চমক দেখিয়েছেন দক্ষিণী চলচ্চিত্র তারকা থালাপতি বিজয়। সর্বশেষ প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) ক্ষমতাসীন দলকে পেছনে ফেলে এগিয়ে রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, তামিলনাড়ুর ২৩৪টি আসনের মধ্যে এখন পর্যন্ত টিভিকে ৮৭টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে, অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাঝগম (এআইএডিএমকে) জোট ৭৫টি আসনে এগিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ক্ষমতাসীন দ্রাভিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে) জোট, যার নেতৃত্বে আছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। গত নির্বাচনে ১৩৭টি আসনে জয়ী হলেও এবার তারা এখন পর্যন্ত মাত্র ৫৪টি আসনে এগিয়ে রয়েছে।

তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা ১১৮ আসন। সে হিসেবে এখনো কোনো দল এককভাবে সরকার গঠনের অবস্থানে পৌঁছাতে পারেনি, তবে টিভিকে স্পষ্টভাবেই এগিয়ে রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেন বিজয়। তিনি তখন জানান, এটি তার জন্য কোনো শখ নয়, বরং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার একটি ‘মিশন’।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর