শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

তাহলে কি ড. মোশাররফ-ড. মঈন খানই পরবর্তী রাষ্ট্রপতি-স্পিকার?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসনে বিজয় অর্জনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতোমধ্যে সরকার গঠন করেছে। প্রায় দুই যুগ পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার কিছু সময় পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথমবারের মতো উন্মুক্ত স্থানে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসনে বিজয় অর্জনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতোমধ্যে সরকার গঠন করেছে। প্রায় দুই যুগ পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার কিছু সময় পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথমবারের মতো উন্মুক্ত স্থানে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন। অভিজ্ঞ রাজনীতিক ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে নির্বাচিত ও অনির্বাচিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠন করেছে দলটি।

মন্ত্রিসভা গঠনের পর থেকেই রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার—এই দুটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। ৪৯ সদস্যের মন্ত্রিপরিষদ ঘোষণা করা হলেও ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার পদে কে আসছেন, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিএনপি।

দলীয় সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান এবং ড. আব্দুল মঈন খান—এই তিন সিনিয়র নেতা এখনো কোনো সাংবিধানিক বা রাষ্ট্রীয় পদে অন্তর্ভুক্ত হননি। তাদের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে দল ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চললেও এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চাননি দলের নেতারা। সবার বক্তব্য, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির একাধিক সূত্রের দাবি, দলের স্থায়ী কমিটির এক নম্বর সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে নির্দিষ্ট সময় পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিবেচনা করা হতে পারে। বয়সে প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থ হলেও তিনি কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন।

এ বিষয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন কোনো মন্তব্য না করলেও তার ঘনিষ্ঠ একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, দলের শীর্ষ নেতৃত্ব প্রবীণ এই নেতাকে শেষ বয়সে একটি সম্মানজনক রাষ্ট্রীয় পদে দেখতে আগ্রহী। তার নির্বাচনী প্রচারণায় দেওয়া বক্তব্যের কথাও উল্লেখ করেন তিনি, যেখানে খন্দকার মোশাররফ হোসেন বলেছিলেন—এই নির্বাচন তার জীবনের শেষ নির্বাচন এবং জনগণের সমর্থন পেলে তিনি ‘রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি’ হয়ে দায়িত্ব পালন করতে চান।

অন্যদিকে, বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, ২০০১ সালে চারদলীয় জোটের অধীনে নির্বাচনে অংশ নিয়ে বিএনপি এককভাবে ১৯৩টি আসনসহ মোট ২১৬ আসনে জয় পেয়ে সরকার গঠন করেছিল। তখন প্রধানমন্ত্রী ছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া।

এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে এবং জোটের শরিকরা পেয়েছে আরও ৩টি আসন। সব মিলিয়ে বিএনপি জোটের আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১২। এছাড়া আদালতের নির্দেশে স্থগিত থাকা আরও দুটি আসনের ফল ঘোষণা হলে এবং সংরক্ষিত নারী আসন যোগ হলে জোটের সংসদীয় শক্তি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর