শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

তাদের মুনাফেকি ও শিরকির জন্য আল্লাহ দেশে ভূমিকম্প দিয়েছে: তারেক রহমান

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে থাকা শক্তির হাতেই সাধারণ মানুষ নিরাপদ থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ধর্মীয় বিভাজন, মুনাফেকি ও ধোঁকাবাজির রাজনীতির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গভীর রাতে নরসিংদীতে এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, 'সম্প্রতি দেশে কয়েক দফা ভূমিকম্প হয়েছে। এদের মিথ্যাচার, মুনাফেকি ও শিরকির জন্য আল্লাহ এই হুঁশিয়ারি দিয়েছেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে থাকা শক্তির হাতেই সাধারণ মানুষ নিরাপদ থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ধর্মীয় বিভাজন, মুনাফেকি ও ধোঁকাবাজির রাজনীতির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গভীর রাতে নরসিংদীতে এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, 'সম্প্রতি দেশে কয়েক দফা ভূমিকম্প হয়েছে। এদের মিথ্যাচার, মুনাফেকি ও শিরকির জন্য আল্লাহ এই হুঁশিয়ারি দিয়েছেন। তাই আমাদের দায়িত্ব, এই শিরকিদের, মুনাফেকদের ও ধোঁকাবাজদের হাত থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করা।'

তারেক রহমান আরও বলেন, 'দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সবসময় বলেছেন, দেশের মাটিই তার ঠিকানা।'

তিনি বলেন, '২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা, নারী, শ্রমিক ও পেশাজীবীরা দেশের স্বাধীনতা রক্ষায় একত্রিত হয়েছিল। ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতার সঙ্গে মানুষের ভোটাধিকার ও কথা বলার অধিকার ফিরিয়ে আনতে তারা জীবন বাজি রেখেছে।'

তারেক রহমান বলেন, 'ভালোকে ভালো ও মন্দকে মন্দ বলা এবং মন্দের বিরুদ্ধে প্রতিবাদ করা প্রয়োজন। গত ১৫ বছরে নির্বাচনের নামে ভোটাধিকার বাধাগ্রস্ত হয়েছে। গুম, খুন, মামলা ও অর্থ পাচারের কারণে দেশজুড়ে অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নেতিবাচক প্রভাব পড়েছে এবং বেকারত্ব বেড়েছে।'

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই লক্ষ্য বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, 'ধানের শীষ বিজয়ী হলে দেশ এগিয়ে যাবে।'

জনসভায় তিনি নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করান। নরসিংদীতে তার আগমনের আগে বিকেল থেকেই বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত হন।

নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনজুর এলাহীর সঞ্চালনায় জনসভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানসহ বিভিন্ন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর