শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সুষ্ঠু নির্বাচনে মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশ ইসির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে দিকনির্দেশনামূলক বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে এ বৈঠক শুরু হয়। এর আগে ২১ ডিসেম্বর ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে বৈঠকের বিষয়টি জানানো হয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে দিকনির্দেশনামূলক বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে এ বৈঠক শুরু হয়। এর আগে ২১ ডিসেম্বর ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে বৈঠকের বিষয়টি জানানো হয়।

ইসি সূত্র জানায়, ভোটের সার্বিক প্রস্তুতি, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মাঠ প্রশাসনকে স্পষ্ট দিকনির্দেশনা দিতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেন, 'আইনের শাসন সবার জন্য সমান। কোনো অপরাধীকে ছাড় দেওয়া যাবে না। তিনি আরও বলেন, দেশ একটি গুরুত্বপূর্ণ যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে। তাই দায়িত্বে অবহেলার কোনো সুযোগ নেই। এবারের নির্বাচনে আইনের শাসন কাকে বলে, তা দেখিয়ে দিতে চায় নির্বাচন কমিশন।'

এর আগে নির্বাচন কমিশন নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার করতে বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গেও পৃথক বৈঠক করে।

উল্লেখ্য, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর