শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সুপার ওভারে রাইজিং স্টার্স এশিয়া কাপের শিরোপা হাতছাড়া বাংলাদেশের

২০১৯ সালের দোহা–হতাশা ফিরে এলো আবারও। রাইজিং স্টার্স এশিয়া কাপের রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে হেরে শিরোপা হাতছাড়া করল বাংলাদেশ ‘এ’ দল।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

২০১৯ সালের দোহা–হতাশা ফিরে এলো আবারও। রাইজিং স্টার্স এশিয়া কাপের রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে হেরে শিরোপা হাতছাড়া করল বাংলাদেশ ‘এ’ দল। 

রোববার (২৩ নভেম্বর) কাতারের দোহায় অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ২০ ওভারে দুই দলই তোলে ১২৫ রান। ফলে, ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে পাকিস্তানের বোলার আহমেদ দানিয়ালের আগুনে স্পেলের মুখে মাত্র ৬ রান তুলতেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে ৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চার বলেই জয় নিশ্চিত করে পাকিস্তান। জিতে নেয় টুর্নামেন্টের তৃতীয় শিরোপা।

সুপার ওভারে বাংলাদেশের হয়ে ওপেন করেন হাবিবুর রহমান সোহান ও আব্দুল গাফফার সাকলাইন। প্রথম বলে সিঙ্গেল এলেও দ্বিতীয় বলেই ক্যাচ দিয়ে ফেরেন সাকলাইন। একটি ওয়াইডে কিছুটা স্বস্তি এলেও পরে জিসান আলম বোল্ড হলে বাংলাদেশের সংগ্রহ থেমে যায় ৬ রানেই।

এর আগে, ১২৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। জিসান (৬) ব্যর্থ হলেও সোহান (২৬) কিছুটা এগিয়ে নেন দলকে। তবে ৪৪ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। জাতীয় দলের নবীন মুখ মাহিদুল অঙ্কন রানের খাতা না খুলেই ফিরলে, অধিনায়ক আকবর আলী (২) ও ইয়াসির রাব্বির (৮) বিদায়ে আরও কঠিন হয়ে ওঠে রান তাড়া।

শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৭ রান। ১৯তম ওভারে শহীদ আজিজকে তিনটি ছক্কায় ম্যাচে ফেরানোর চেষ্টা করেন সাকলাইন ও রিপন। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৭ রান। তবে শেষ পর্যন্ত ম্যাচ টাই করেই থামতে হয় বাংলাদেশকে। সাকলাইন ১৬ ও রিপন ১১ রানে অপরাজিত থেকেও জয় এনে দিতে পারেননি।

ফাইনালের শুরুতে টস হেরে আগে ব্যাট করে ১২৫ রান সংগ্রহ করে পাকিস্তান 'এ' দল। ইনিংসের প্রথম বলেই ইয়াসির খান রানআউট হলে চাপে পড়ে পাকিস্তান। বাংলাদেশের হয়ে রিপন মণ্ডল ৩ উইকেট ও রাকিবুল হাসান ২ উইকেট নেন। পাকিস্তানের হয়ের সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন সাদ মাসুদ।

খেলাধুলা ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর