শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সুইসদের বিদায় করে সেমিফাইনালে আর্জেন্টিনা

নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্টিনেজের গোলে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্টিনেজের গোলে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই কিছুটা সতর্ক কৌশলে খেলতে থাকে আর্জেন্টিনা। বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে ধীরে ধীরে আক্রমণ সাজায় দলটি। এরই ধারাবাহিকতায় ১০ মিনিটে এগিয়ে যায় তারা।

লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে ভেসে আসা বলে নিখুঁত হেডে জাল খুঁজে নেন মিডফিল্ডার লেক্সিস ম্যাক-অ্যালিস্টার। তাঁর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

গোল হজমের পরও দারুণ লড়াই চালিয়ে যায় সুইজারল্যান্ড। তারা একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও শেষ মুহূর্তের দুর্বল সমাপ্তিতে সমতায় ফিরতে পারেনি। ফলে ১-০ ব্যবধানের লিড নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে ফিরে ৬৭ মিনিটে সমতায় ফেরে সুইজারল্যান্ড। দলীয় আক্রমণে রিকার্দো রদ্রিগেজের বাড়ানো বল থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন ড্যান এনদোয়ে।

সমতায় শেষ হওয়া নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। ১১৪ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। পরে লাওতারো মার্টিনেজ আরও একটি গোল করলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা এবং সেমিফাইনালে জায়গা করে নেয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর