শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

স্থানীয় নির্বাচনে ব্যক্তি হিসেবে আ.লীগ নেতাদের অংশগ্রহণে বাধা নেই

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী দলীয় পরিচয়ের বাইরে স্বতন্ত্র বা ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশ নিতে চাইলে সরকার তাতে বাধা দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখার পক্ষে সরকারের অবস্থান বহাল রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী দলীয় পরিচয়ের বাইরে স্বতন্ত্র বা ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশ নিতে চাইলে সরকার তাতে বাধা দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখার পক্ষে সরকারের অবস্থান বহাল রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণের সুযোগ বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, কোনো ব্যক্তি যদি ব্যক্তিগতভাবে নির্বাচনে অংশ নিতে চান, সে ক্ষেত্রে কোনো জটিলতা নেই। কারণ সেটি দলীয় পরিচয়ে অংশগ্রহণ হিসেবে বিবেচিত হবে না।

তবে আওয়ামী লীগের ব্যানারে কোনো ধরনের রাজনৈতিক তৎপরতার বিষয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি। তার ভাষ্য, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে এবং সরকারও সেই অবস্থান বহাল রাখতে চায়। নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ধরনের দলীয় কার্যক্রম পরিচালিত হলে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আনা হবে।

সীমান্তে কথিত ‘পুশইন’ ইস্যু নিয়েও ব্রিফিংয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা। ভারতের নয়াদিল্লিতে চলমান বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে চাপ প্রয়োগের উদ্দেশ্যে ভারত এ ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে সরকার মনে করে না। তার মতে, বিষয়টি মূলত ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সাম্প্রতিক সময়ের টানাপোড়েন কাটিয়ে বাংলাদেশ ও ভারত উভয় দেশই দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পথে এগোতে চায়।

অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সাম্প্রতিক মূল্য সমন্বয়ের পরও আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশে জ্বালানি তেলের দাম এখনও তুলনামূলক কম রয়েছে।

শেয়ারবাজার প্রসঙ্গে তিনি দাবি করেন, বিএনপির শাসনামলে বাজারে বর্তমানের মতো অস্থিরতা দেখা যায়নি। তার মতে, আওয়ামী লীগ সরকারের সময় শেয়ারবাজারে নানা ধরনের সংকট ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর