শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সরকারের আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন স্থগিত

ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের বৈঠক শেষে সরকারের আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করেছেন তারা। ছয় দফা দাবিতে গত দুই দিন ধরে আন্দোলন করে আসছিলেন ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার (৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা বিভিন্ন বিষয়ে একমত হন এবং সাত কর্মদিবসের মধ্যে বাস্তবায়নের আশ্বাস পেয়ে সব কর্মসূচি স্থগিত করেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬


ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের বৈঠক শেষে সরকারের আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করেছেন তারা। ছয় দফা দাবিতে গত দুই দিন ধরে আন্দোলন করে আসছিলেন ইন্টার্ন চিকিৎসকরা।

সোমবার (৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা বিভিন্ন বিষয়ে একমত হন এবং সাত কর্মদিবসের মধ্যে বাস্তবায়নের আশ্বাস পেয়ে সব কর্মসূচি স্থগিত করেন।

বৈঠকে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক উপস্থিত ছিলেন। এ সময় ইন্টার্ন চিকিৎসক ও পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে যৌথ বিবৃতি দেওয়া হয় এবং প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এদিকে প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানান, এফসিপিএস পার্ট-১, এমডি/এমএস (ফেজ-১) পরীক্ষায় উত্তীর্ণ সব বেসরকারি প্রশিক্ষণার্থী প্রতি মাসে ভাতা পাবেন।

তিনি আরও জানান, সরকারের নতুন পে-স্কেল বাস্তবায়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন এবং পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের বর্তমান ভাতা আনুপাতিক হারে বৃদ্ধি করা হবে। স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পদ্ধতি অনুসরণ করে অংশীজনদের সঙ্গে পরামর্শক্রমে বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি বিবেচনার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে। বিসিপিএস এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

এ ছাড়া বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও মেডিকেল কলেজে এন্ট্রি লেভেলে কর্মরত চিকিৎসকদের জন্য একটি সম্মানজনক বেতন কাঠামো তৈরির লক্ষ্যে অংশীজনদের সঙ্গে আলোচনা করে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর