শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সর্বত্র নির্বাচনী উত্তাপ, উপেক্ষিত শীতার্ত মানুষ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাইকিং, পোস্টার আর স্লোগানে মুখর চারপাশ। 'ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের' এমন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত শহর-গ্রাম। প্রার্থী আর সমর্থকদের দৌড়ঝাঁপ সর্বত্র। ঘরে ঘরে পৌঁছাচ্ছে লিফলেট, কিন্তু পৌঁছাচ্ছে না শীতবস্ত্র। উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন প্রান্তে বাড়ছে শীতের দাপট। মৃদু শৈত্যপ্রবাহে কাবু খেটে খাওয়া মানুষ, ছিন্নমূল আর পথশিশুরা। ভোটের উত্তাপে ঢাকা পড়ে যাচ্ছে তাদের কষ্টের গল্প। নির্বাচনী আমেজের ভিড়ে শীতার্ত মানুষের আহাজারি যেন শোনার কেউ নেই। এই উপেক্ষিত বাস্তবতাকেই প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের কলমে তুলে ধরেছেন 'সদ্য সংবাদ' -এর ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এস. এম. শাহরীয়ার স্বাধীন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাইকিং, পোস্টার আর স্লোগানে মুখর চারপাশ। 'ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের' এমন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত শহর-গ্রাম। প্রার্থী আর সমর্থকদের দৌড়ঝাঁপ সর্বত্র। ঘরে ঘরে পৌঁছাচ্ছে লিফলেট, কিন্তু পৌঁছাচ্ছে না শীতবস্ত্র।

উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন প্রান্তে বাড়ছে শীতের দাপট। মৃদু শৈত্যপ্রবাহে কাবু খেটে খাওয়া মানুষ, ছিন্নমূল আর পথশিশুরা। ভোটের উত্তাপে ঢাকা পড়ে যাচ্ছে তাদের কষ্টের গল্প। নির্বাচনী আমেজের ভিড়ে শীতার্ত মানুষের আহাজারি যেন শোনার কেউ নেই। এই উপেক্ষিত বাস্তবতাকেই প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের কলমে তুলে ধরেছেন 'সদ্য সংবাদ' -এর ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এস. এম. শাহরীয়ার স্বাধীন।

আগামী ১২ ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ সময় এদেশের জনগণ সুষ্ঠু ভাবে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ না পাওয়ায় এবার অন্যরকম আমেজ বিরাজ করছে। চারিদিকে প্রার্থীতা নিয়ে আলোচনা, ইশতেহারের ভীড়ে চাপা পড়ে গেছে কনকনে শীতে ছিন্নমূল মানুষের হাহাকার। হাড় কাঁপানো এই শীত দরিদ্র জনগোষ্ঠীর এক অসহায়ত্বের প্রতীক।এই দুঃসময়ে তাদের পাশে না দাঁড়াতে পারলে নির্বাচিত প্রতিনিধি হবার পরের ভূমিকা নিয়েও প্রশ্ন থেকে যায়। জনপ্রতিনিধিদের পক্ষ থেকে এ ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখা জরুরী।
-ত্বকী ওয়াসীফ
রাজশাহী বিভাগ

আমি উত্তরবঙ্গের মানুষ। গোটা বাংলাদেশ জুড়ে যেমন নির্বাচনী আমেজ বিদ্যমান রয়েছে এখানেও এর ব্যতিক্রম ঘটছে না। প্রতিশ্রুতি মিছিল আর স্লোগানে মুখর চারপাশ। কিন্তু এর মধ্যেই শীতার্ত অসহায় মানুষের কষ্ট যেন উপেক্ষিত থেকে যাচ্ছে। এই তীব্র শীতে অনেক গরিব মানুষ ঠিকমতো গরম কাপড় পাচ্ছে না। রাতে তারা ঠান্ডায় কাঁপতে কাঁপতে দিন কাটাচ্ছে। নির্বাচন আসে ও যায় কিন্তু মানুষের বেঁচে থাকার মৌলিক চাহিদা সব সময় জরুরী। তাই রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে সবার আর ও সচেতন হওয়া প্রয়োজন।
-তৌফিক আহমেদ
রংপুর বিভাগ

চারদিকে এখন নির্বাচনের হাওয়া।  ব্যানার, পোস্টার, মাইক সব মিলিয়ে যেন এক ধরনের উত্তাপ। কিন্তু এই উত্তাপের আড়ালে নীরবে কাঁপছে শীতার্ত মানুষগুলো। ফুটপাতে ঘুমানো বৃদ্ধ, ছেঁড়া কাপড়ে মোড়া শিশু, কিংবা খোলা আকাশের নিচে রাত কাটানো অসহায়রা আমাদের আলোচনার বাইরে থেকেই যাচ্ছে। ভোটের প্রতিশ্রুতি অনেক, কিন্তু কম্বলের উষ্ণতা তাদের ভাগ্যে জোটে না। তাদের জন্য কোনো মাইক বাজে না, কোনো পোস্টারও লাগে না। রাজনীতি যখন শুধু হিসাবের খাতায় আটকে থাকে, তখন মানবিকতা ঠান্ডা হয়ে যায় ক্ষমতার লড়াই চলুক, গণতন্ত্র তার পথেই হাঁটুক, কিন্তু মনে রাখতে হবে, মানবিকতার না থাকলে দিনশেষে সবই অর্থহীন ।
-মাশরুর আলম কাব্য
ঢাকা বিভাগ

নির্বাচনকে কেন্দ্র করে চারদিকে এখন উত্তেজনা আর ব্যস্ততার আবহ। রাজনৈতিক আলোচনা, হিসাব-নিকাশ আর ক্ষমতার সমীকরণে মুখর জনজীবন। কিন্তু এর আড়ালে হারিয়ে যাচ্ছে শীতার্ত মানুষের অসহায় বাস্তবতা। কনকনে শীতে খোলা আকাশের নিচে, ফুটপাতে কিংবা বস্তিতে কাঁপছে অগণিত মানুষ।
তাদের কাছে রাজনীতি নয়, একটুখানি উষ্ণতা-ই এখন সবচেয়ে বড় চাওয়া।নেতাদের বক্তব্য আর আশ্বাস চারদিকে প্রতিধ্বনিত হলেও শীতবস্ত্রের অভাবে নিঃশব্দে কষ্ট সহ্য করে যাচ্ছে তারা। নির্বাচন আসে-যায় কিন্তু শীতার্ত মানুষের দুর্ভোগ বারবারই থেকে যায় উপেক্ষিত।
-জুনাইদুল মুস্তফা
চট্টগ্রাম বিভাগ

সর্বত্রে নির্বাচনী উত্তাপ, উপেক্ষিত শীতার্ত মানুষ। মিছিল, পোস্টার, স্লোগানে মুখর রাজপথ। প্রার্থীদের প্রতিশ্রুতিতে গরম হয়ে উঠেছে রাজনৈতিক পরিবেশ। অথচ এই উত্তাপের মাঝেই নীরবে কাঁপছে দেশের হাজারো শীতার্ত মানুষ, পথশিশু, দিনমজুর, ছিন্নমূল পরিবার ও বৃদ্ধরা। শীত তাদের কাছে ঋতু নয়, এক ধরনের নিত্যদিনের সংগ্রাম। একদিকে নেতাদের সভা-সমাবেশে চা-বিস্কুট আর আলো-শব্দের জাঁকজমক, অন্যদিকে ফুটপাথে শুয়ে থাকা মানুষের শরীরে একটি কম্বলও জোটে না। নির্বাচনের সময় উন্নয়ন, মানবিকতা ও জনগণের কথা বারবার শোনা গেলেও শীতার্ত মানুষের কষ্ট যেন প্রতিবারই উপেক্ষিত থেকে যায়। সভ্যতার মান শুধু ভোট উৎসবে নয়, দুর্বল মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই প্রকাশ পায়। নির্বাচনী উত্তাপের এই সময়ে যদি সামান্য মানবিক উষ্ণতা শীতার্ত মানুষের কাছে পৌঁছায়, তবেই রাজনীতির অর্থ সত্যিকার অর্থে পূর্ণতা।
-সরওয়ার হোসেন সাকিব
ময়মনসিংহ বিভাগ

সারাদেশের মতো সিলেটেও এখন নির্বাচনী উত্তাপ তুঙ্গে। পোস্টার, মাইকিং, মিছিল আর প্রতিশ্রুতিতে চারদিক মুখরিত। কিন্তু এই ব্যস্ত রাজনীতির ভিড়ে শীতার্ত অসহায় মানুষগুলো যেন চোখের আড়ালে থেকে যাচ্ছে। কনকনে শীতে ফুটপাতে ঘুমানো মানুষ কিংবা পাহাড়ি অঞ্চলের দরিদ্র পরিবারগুলোর কষ্ট খুব একটা আলোচনায় আসছে না। রাজনীতি মানুষের কল্যাণের জন্যই হওয়ার কথা, কিন্তু বাস্তবে মানবিক দায়বদ্ধতা অনেক সময় পিছিয়ে পড়ে। নির্বাচনের সময় প্রার্থীরা মানুষের কাছে যান ভোট চাইতে, অথচ সেই মানুষগুলোর ন্যূনতম শীতবস্ত্রের ব্যবস্থাও অনেক ক্ষেত্রে অনুপস্থিত। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোও নেতৃত্বের পরিচয় হতে পারে। মানবিকতা ছাড়া রাজনীতি শুধু ক্ষমতার লড়াইয়ে পরিণত হয়। তাই নির্বাচনী উত্তাপের মধ্যেই আমাদের শীতার্ত মানুষের কথা মনে রাখা জরুরি। ভোটের রাজনীতির সঙ্গে মানবিক দায়িত্বের সমন্বয়ই হতে পারে সত্যিকারের উন্নয়নের পথ।
-মুজাম্মিল চৌধুরী রুদ্র
সিলেট বিভাগ

চারিদিকে কনকনে শীত। শীতের কামড়ে খেটে খাওয়া অভাবী মানুষের দুঃখ যেন আরও তীব্র হয়ে উঠেছে। দিন আনে দিন খায় এমন মানুষগুলোর জন্য এই শীত এক নিঃশব্দ দুর্যোগ। অথচ এসব বাস্তবতার মাঝেও থেমে নেই নির্বাচনী উত্তাপ। মিছিল, স্লোগান আর প্রতিশ্রুতির ভিড়ে শীতে কষ্ট পাওয়া গরীব মানুষের দিকে যেন কারো কোনো ভ্রুক্ষেপ নেই। নির্বাচনের হিসাব-নিকাশে মানবিক দায়বদ্ধতা হারিয়ে গেলে রাজনীতির সৌন্দর্য ম্লান হয়ে যায়। এখনই সময়, রাজনীতির উত্তাপের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার উষ্ণতা ছড়িয়ে দেয়ার।
-মনিরুজ্জামান তুহিন
খুলনা বিভাগ

সর্বত্র যখন নির্বাচনী উত্তাপ, তখন বরিশালের শীতার্ত মানুষের কষ্ট যেন আড়ালেই থেকে যাচ্ছে। সভা–মিছিল, পোস্টার আর স্লোগানে রাজনীতি গরম হলেও নদীঘেরা এই অঞ্চলে হিমেল বাতাসে কাঁপছে নিম্নআয়ের মানুষ। শ্রমজীবীরা জীবিকার তাগিদে ঠান্ডা উপেক্ষা করে রাস্তায় নামছেন, আর ফুটপাত–ঘাটে রাত কাটানো মানুষের জন্য শীত মানে শুধু ঠান্ডা নয়, তা জীবনঝুঁকি। গ্রামে এক-দুটি কম্বলেই পরিবার পার করছে রাত, শহরে অনেকের নেই কোনো আশ্রয়ই। নির্বাচন আসে-যায়, কিন্তু মানবিক দায় স্থায়ী—রাজনীতির উত্তাপের মাঝেও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোই হওয়া উচিত প্রকৃত অগ্রাধিকার।
-ইসরাত জাহান তন্নি
বরিশাল বিভাগ


সদ্য সংবাদ/এস.এম. শাহরীয়ার স্বাধীন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর