সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা দেয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের বিভিন্ন মসজিদেও আয়োজন করা হয়েছে ঈদের বিশেষ জামাত।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা দেয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের বিভিন্ন মসজিদেও আয়োজন করা হয়েছে ঈদের বিশেষ জামাত।
তবে চলমান সংঘাত পরিস্থিতির কারণে কিছু দেশে এবারের ঈদের জামাত উন্মুক্ত ঈদগাহে আয়োজন করা সম্ভব হয়নি।
এছাড়া, মধ্যপ্রাচ্যের পাশাপাশি আজ অস্ট্রেলিয়া ও আফ্রিকার কয়েকটি দেশেও উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর।
অন্যদিকে, এশিয়ার অনেক দেশে বৃহস্পতিবার চাঁদ দেখা না যাওয়ায় শনিবার ঈদ উদযাপিত হবে। এসব দেশের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, লিবিয়া ও মরক্কো উল্লেখযোগ্য।