শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সৌদি লিগে যোগ দিলেন মেসি

সৌদি প্রো লিগে তারকাবহুল দলে নাম লেখানোর ধারা অব্যাহত রেখেছে ক্লাবগুলো। এবার সেই তালিকায় যুক্ত হলেন ফরাসি তরুণ ফুটবলার রায়ানে মেসি। আরবের ক্লাব এসসি নিওমে আনুষ্ঠানিকভাবে তাকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে। ১৮ বছর বয়সী এই মিডফিল্ডার ফ্রান্সের ক্লাব আরসি স্ট্রাসবুর্গ থেকে ধারে সৌদিতে যোগ দিয়েছেন। চলতি মৌসুমের শেষ পর্যন্ত তার চুক্তির মেয়াদ। তবে চুক্তিতে স্থায়ীভাবে তাকে দলে নেওয়ার কোনো সুযোগ রাখা হয়েছে কি না, সে বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ কিছু জানায়নি।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
সৌদি প্রো লিগে তারকাবহুল দলে নাম লেখানোর ধারা অব্যাহত রেখেছে ক্লাবগুলো। এবার সেই তালিকায় যুক্ত হলেন ফরাসি তরুণ ফুটবলার রায়ানে মেসি। সৌদি ক্লাব 'এসসি নিওম' আনুষ্ঠানিকভাবে তাকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে।

১৮ বছর বয়সী এই মিডফিল্ডার ফ্রান্সের ক্লাব 'আরসি স্ট্রাসবুর্গ' থেকে ধারে সৌদিতে যোগ দিয়েছেন। চলতি মৌসুমের শেষ পর্যন্ত তার চুক্তির মেয়াদ। তবে চুক্তিতে স্থায়ীভাবে তাকে দলে নেওয়ার কোনো সুযোগ রাখা হয়েছে কি না, সে বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ কিছু জানায়নি।

রায়ানে মেসি ফ্রান্স যুব দলের একজন সম্ভাবনাময় খেলোয়াড়। মৌসুমের শুরুতে তিনি ফরাসি লিগ টু ক্লাব 'পউ'-ত' ধারে খেলেছিলেন। সেখানে ১৪ ম্যাচে মাঠে নেমে দুটি গোল করেন তিনি।

সাম্প্রতিক সময়ে সৌদি প্রো লিগ ইউরোপ থেকে প্রতিষ্ঠিত তারকাদের পাশাপাশি তরুণ প্রতিভা সংগ্রহেও জোর দিচ্ছে। বিশেষ করে ফরাসি বাজারে তাদের আগ্রহ লক্ষ্যণীয়। গত গ্রীষ্মে একাধিক তরুণ ফুটবলার সৌদিতে পাড়ি জমিয়েছিলেন। শীতকালীন দলবদলেও সেই ধারা বজায় রয়েছে।

এবার সেই ধারাবাহিকতায় রায়ানে মেসির সংযোজনকে ভবিষ্যতের বিনিয়োগ হিসেবেই দেখছে ফুটবলবিশ্ব। তরুণ এই ফরাসি প্রতিভা সৌদি লিগে কতটা প্রভাব ফেলতে পারেন, এখন সেটাই দেখার অপেক্ষা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর