শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

স্কুলের খাবারে পাওয়া গেল ‘সাপ’, শতাধিক শিক্ষার্থী হাসপাতালে

প্রতিবেদনে বলা হয়, প্রতিদিনের মতো একটি এনজিওর সরবরাহ করা মধ্যাহ্নভোজ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হচ্ছিল। খাবার খাওয়ার সময় এক শিক্ষার্থীর প্লেটে সাপের বাচ্চা দেখতে পাওয়া যায়। এর কিছুক্ষণের মধ্যেই একের পর এক শিক্ষার্থী পেটব্যথা, বমিভাব ও অসুস্থতার অভিযোগ করতে শুরু করে। অল্প সময়ের মধ্যে বহু শিশু অসুস্থ হয়ে পড়লে স্কুলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতির অবনতি হলে দ্রুত পুলিশ ও স্বাস্থ্য কর্তৃপক্ষকে খবর দেয় স্কুল কর্তৃপক্ষ।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ভারতের পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য বিহার-এর সাহারসা জেলায় স্কুলের মিড-ডে মিলের খাবারে সাপের বাচ্চা পাওয়ার ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে শতাধিক শিক্ষার্থী। পরে তাদের স্থানীয় হাসপাতাল ও সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (৭ মে) জেলার মহিষী ব্লকের একটি সরকারি স্কুলে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রতিদিনের মতো একটি এনজিওর সরবরাহ করা মধ্যাহ্নভোজ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হচ্ছিল। খাবার খাওয়ার সময় এক শিক্ষার্থীর প্লেটে সাপের বাচ্চা দেখতে পাওয়া যায়। এর কিছুক্ষণের মধ্যেই একের পর এক শিক্ষার্থী পেটব্যথা, বমিভাব ও অসুস্থতার অভিযোগ করতে শুরু করে। অল্প সময়ের মধ্যে বহু শিশু অসুস্থ হয়ে পড়লে স্কুলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতির অবনতি হলে দ্রুত পুলিশ ও স্বাস্থ্য কর্তৃপক্ষকে খবর দেয় স্কুল কর্তৃপক্ষ।

অভিভাবকদের অভিযোগ, স্কুল অফিসে খাবারের একটি পাত্রে বড় একটি সাপও দেখা গেছে। তাদের দাবি, সাপটি ‘তেলিয়া’ প্রজাতির হতে পারে। এ দৃশ্য দেখে অনেক শিক্ষার্থী আতঙ্কিত হয়ে পড়ে এবং কয়েকজন জ্ঞান হারায় বলেও অভিযোগ করেন তারা।

হাসপাতাল সূত্র জানিয়েছে, অসুস্থ অনেক শিশুর অবস্থা কিছু সময়ের জন্য আশঙ্কাজনক ছিল। উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

ঘটনার পর জেলা প্রশাসন তদন্তে একটি বিশেষ টিম গঠন করেছে। একইসঙ্গে যেই এনজিও একাধিক স্কুলের জন্য মিড-ডে মিল প্রস্তুত করে, তাদের রান্না কেন্দ্রেও তদন্ত চালানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই সদস্যরা স্কুলে পৌঁছে কয়েকজন শিক্ষার্থীকে নিজেদের গাড়িতে করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে অ্যাম্বুলেন্সের মাধ্যমে বাকিদের হাসপাতালে পাঠানো হয়।

উল্লেখ্য, ভারতে মিড-ডে মিল কর্মসূচি প্রথম চালু হয় ১৯২৫ সালে মাদ্রাজে, বর্তমানে যা চেন্নাই নামে পরিচিত। দরিদ্র শিশুদের পুষ্টি নিশ্চিত ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে চালু হওয়া এই কর্মসূচি দেশটির অন্যতম বৃহৎ খাদ্য সহায়তা উদ্যোগ হিসেবে পরিচিত।

তবে এর আগে একাধিকবার শিক্ষার্থীদের মিড-ডে মিলের খাবারের মান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ২০১৩ সালে বিহারেই মিড-ডে মিলের খাবারে বিষক্রিয়ায় ২৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর