শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শুভেন্দুর নিশানায় এবার অবৈধ মাদরাসা, কঠোর পদক্ষেপের ঘোষণা

জেলা প্রশাসনের সহায়তায় কমিটি প্রতিটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকাল, নিবন্ধনের অবস্থা, শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীর সংখ্যা এবং পাঠ্যক্রমসংক্রান্ত তথ্য সংগ্রহ করবে। সরকারি অনুদানবিহীন মাদরাসাগুলোতে সরেজমিনে গিয়ে কী ধরনের পাঠদান হচ্ছে এবং কারা পাঠদান করছেন, তাও যাচাই করা হবে। আগামী ১৫ জুলাই তদন্ত কার্যক্রম শুরু হয়ে ২১ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন সংখ্যালঘু বিষয়ক দপ্তরে জমা দেওয়ার কথা রয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের অবৈধ ও সরকারস্বীকৃতি না পাওয়া মাদরাসাগুলোর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ১৮ সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদরাসা শিক্ষা বিভাগ জানিয়েছে, এই কমিটি বিভিন্ন জেলার অস্বীকৃত মাদরাসার তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর দিনাজপুর, কোচবিহার, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি ও হাওড়া—এই ১২ জেলায় পরিচালিত অবৈধ ও অস্বীকৃত মাদরাসাগুলোর কার্যক্রম তদন্ত করা হবে।

জেলা প্রশাসনের সহায়তায় কমিটি প্রতিটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকাল, নিবন্ধনের অবস্থা, শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীর সংখ্যা এবং পাঠ্যক্রমসংক্রান্ত তথ্য সংগ্রহ করবে। সরকারি অনুদানবিহীন মাদরাসাগুলোতে সরেজমিনে গিয়ে কী ধরনের পাঠদান হচ্ছে এবং কারা পাঠদান করছেন, তাও যাচাই করা হবে। আগামী ১৫ জুলাই তদন্ত কার্যক্রম শুরু হয়ে ২১ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন সংখ্যালঘু বিষয়ক দপ্তরে জমা দেওয়ার কথা রয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রোববার তিনি বলেন, সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে। তার দাবি, এটি নতুন কোনো সমস্যা নয়। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও একসময় সীমান্তবর্তী কিছু মাদরাসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে পরবর্তী সময়ে রাজনৈতিক চাপের কারণে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি বলে তিনি মন্তব্য করেন। তার ভাষ্য, কোনো মাদরাসার সঙ্গে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সম্পৃক্ততার প্রমাণ মিললে সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

একই দিন আসানসোলে পশ্চিমবঙ্গের পুর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, মাদরাসাগুলোতে কী পড়ানো হচ্ছে এবং কী ধরনের পাঠ্যক্রম অনুসরণ করা হচ্ছে, তা সরকারের জানা প্রয়োজন। তার অভিযোগ, বিশেষ করে কিছু অস্বীকৃত মাদরাসায় ভারতবিরোধী ধারণা প্রচার করা হয় এবং শিশুদের মধ্যে তা ছড়িয়ে দেওয়া হয়। তিনি বলেন, সরকার চায় সব সম্প্রদায়ের শিক্ষার্থীরা সমানভাবে উচ্চশিক্ষার সুযোগ পাক এবং দেশের অগ্রগতিতে অংশ নিক। তবে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর