শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শরিফ ওসমান হাদির জন্য জবিতে দু’আ মাহফিল অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় মসজিদ কমিটির আয়োজনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় এক দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে এই মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। দু’আ মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ-ইমাম ও খতিব মো. ছালাহ্ উদ্দিন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় মসজিদ কমিটির আয়োজনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় এক দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। দু’আ মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ-ইমাম ও খতিব মো. ছালাহ্ উদ্দিন।

অনুষ্ঠানে জবি মসজিদ কমিটির আহ্বায়ক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, 'শহিদ ওসমান হাদি ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক ও প্রতিশ্রুতিবদ্ধ জুলাই যোদ্ধা। তিনি ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান নিয়েছিলেন। তাঁর শাহাদাতের মাধ্যমে তাঁর সংগ্রাম শেষ হয়নি; বরং যারা বেঁচে আছেন, তাদের দায়িত্ব হলো তাঁর আদর্শ ও মিশন বাস্তবায়ন করা।'

এসময় তিনি জুলাই যোদ্ধাদের নিরাপত্তা বৃদ্ধি এবং হাদির ঘাতক ও ইন্ধনদাতাদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

জবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেন, 'প্রকৃত জুলাই যোদ্ধাদের সঙ্গে যেন আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। স্বৈরাচারী শক্তি বা তাদের সহযোগীদের কোনো সুযোগ দেওয়া যাবে না। আমি শহিদ হাদির পরিবারের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে আইনগত সুরক্ষা, ভরণপোষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।'

উক্ত মাহফিলে উপস্থিত বক্তারা জুলাই বিপ্লবের স্মৃতিচারণ করেন এবং তরুণ সমাজ ও ছাত্র-জনতার ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর