শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সকল সদস্যের পদত্যাগ

সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে জানা গেছে, বুধবার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা রয়েছে। তবে বৈঠক শেষে বোর্ডের সদস্যরা ভবিষ্যৎ পরিকল্পনা বা পরবর্তী প্রশাসনিক কাঠামো নিয়ে কোনো মন্তব্য করেননি। ফলে নতুন বোর্ড কীভাবে গঠন করা হবে, তা এখনো অনিশ্চিত।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
শ্রীলঙ্কা ক্রিকেটে (এসএলসি) প্রশাসনিক অস্থিরতা নতুন মাত্রা পেয়েছে। সভাপতি শাম্মি সিলভার নেতৃত্বাধীন পুরো নির্বাহী কমিটি সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে প্রায় তিন ঘণ্টা আলোচনা শেষে এ সিদ্ধান্তে পৌঁছান তারা।

সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে জানা গেছে, বুধবার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা রয়েছে। তবে বৈঠক শেষে বোর্ডের সদস্যরা ভবিষ্যৎ পরিকল্পনা বা পরবর্তী প্রশাসনিক কাঠামো নিয়ে কোনো মন্তব্য করেননি। ফলে নতুন বোর্ড কীভাবে গঠন করা হবে, তা এখনো অনিশ্চিত।

যদিও আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেওয়া হয়েছে, বাস্তবতা বলছে—দীর্ঘদিনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগের কারণে সরকার পক্ষ থেকে চাপ ছিল প্রবল। এর আগেই সরকার বোর্ড ভেঙে এক সপ্তাহের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের ইঙ্গিত দিয়েছিল। সেই প্রেক্ষাপটেই শাম্মি সিলভার নেতৃত্বাধীন কমিটি সরে দাঁড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, টানা চার মেয়াদে এসএলসির সভাপতির দায়িত্বে ছিলেন শাম্মি সিলভা। এর মধ্যে তিনবারই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার নেতৃত্বাধীন বোর্ডের নির্বাচন প্রক্রিয়া ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরেই নানা সমালোচনা এবং দুর্নীতির অভিযোগ উঠছিল।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) অনুরূপ পরিস্থিতি তৈরি হয়, যেখানে নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। দক্ষিণ এশিয়ার ক্রিকেট প্রশাসনে এই ধারাবাহিক পরিবর্তন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর