শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শ্রেণিকক্ষের সংকট নিরসনে জাবির ইংরেজি বিভাগের অবস্থান কর্মসূচি

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন ইংরেজি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী তাহমিনা বিনতে তৃষা। তিনি বলেন, ইংরেজি বিভাগের মাস্টার্স পর্যায়ে প্রতি ব্যাচে প্রায় ৯০ জন শিক্ষার্থী রয়েছে। এত সংখ্যক শিক্ষার্থীর বিপরীতে বিভাগের মোট শ্রেণিকক্ষ মাত্র আড়াইটি, যা দিয়ে কোনোভাবেই নিয়মিত ক্লাস পরিচালনা সম্ভব নয়। বাস্তব এই সংকট বারবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর সমাধান আসেনি।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রতি বৈষম্য নিরসন ও দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট সমাধানের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে নতুন কলাভবন থেকে মিছিল নিয়ে রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে অবস্থান নেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। কর্মসূচি চলাকালে তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দ্রুত শ্রেণিকক্ষ সংকট নিরসনের দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন ইংরেজি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী তাহমিনা বিনতে তৃষা। তিনি বলেন, ইংরেজি বিভাগের মাস্টার্স পর্যায়ে প্রতি ব্যাচে প্রায় ৯০ জন শিক্ষার্থী রয়েছে। এত সংখ্যক শিক্ষার্থীর বিপরীতে বিভাগের মোট শ্রেণিকক্ষ মাত্র আড়াইটি, যা দিয়ে কোনোভাবেই নিয়মিত ক্লাস পরিচালনা সম্ভব নয়। বাস্তব এই সংকট বারবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর সমাধান আসেনি।

তিনি আরও বলেন, অতীতে শিক্ষকসহ অন্য একটি বিভাগের শ্রেণিকক্ষে ক্লাস করতে গেলে ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে অশোভন ও অপমানজনক আচরণ করা হয়েছে এবং ক্লাসরুম থেকে বের করে দেওয়া হয়েছে, যা একটি বিশ্ববিদ্যালয়ের সহাবস্থানের পরিবেশে চরম হতাশাজনক।

শীতকালীন ছুটির পরও যদি শ্রেণিকক্ষ সংকটের সমাধান না হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে তালা বন্ধ কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি। শিক্ষার্থীরা সংঘাত নয়, বরং ন্যায্য অধিকার হিসেবে শ্রেণিকক্ষ নিশ্চিতের দাবি জানান।

একই আবর্তনের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বাপ্পি বলেন, বিভাগীয় সভাপতি, অনুষদের ডিন, উপাচার্যসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সঙ্গে একাধিকবার আলোচনা ও বৈঠক হলেও এখন পর্যন্ত সংকটের কোনো স্থায়ী সমাধান হয়নি। দাবি পূরণ না হলে রেজিস্ট্রার ভবনে ক্লাস নেওয়া এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার আলোচনা সভা ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে শ্রেণিকক্ষ সংকট নিরসনের দাবি জানিয়েছে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর