শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শীতের রাতে হাঁসের ঝাল ভুনা

শীতে হাঁসের মাংস না হলে কি চলে! ঠান্ডার রাতে গরম গরম ঝাল ভুনা হাঁস, সঙ্গে পোলাও–খিচুড়ি বা রুটি—ভাবলেই জিভে জল আসে। যাঁরা এত দিন “রান্না করব করব” করেও হাঁস রাঁধতে পারেননি, নতুন বছরের শুরুটাই হোক সেই সুযোগ। সহজ কিন্তু দারুণ স্বাদের হাঁসের ঝাল ভুনা রেসিপি রইল—রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তার পাঠানো।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

শীতে হাঁসের মাংস না হলে কি চলে! ঠান্ডার রাতে গরম গরম ঝাল ভুনা হাঁস, সঙ্গে পোলাও–খিচুড়ি বা রুটি—ভাবলেই জিভে জল আসে। যাঁরা এত দিন “রান্না করব করব” করেও হাঁস রাঁধতে পারেননি, নতুন বছরের শুরুটাই হোক সেই সুযোগ। সহজ কিন্তু দারুণ স্বাদের হাঁসের ঝাল ভুনা রেসিপি রইল—রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তার পাঠানো।

হাঁসের ঝাল ভুনা

উপকরণ

  • হাঁস – ১টি
  • পেঁয়াজ কুচি – ১ কাপ
  • আদা বাটা – ১ টেবিল চামচ
  • রসুন বাটা – ১ টেবিল চামচ
  • হলুদ গুঁড়া – ১ চা-চামচ
  • মরিচ গুঁড়া – ১ চা-চামচ
  • ধনে গুঁড়া – ১ চা-চামচ
  • জিরা গুঁড়া – ১ চা-চামচ
  • গরম মসলা গুঁড়া – ১ চা-চামচ
  • কাশ্মীরি মরিচ গুঁড়া – ১ টেবিল চামচ
  • গোলমরিচ গুঁড়া – আধা চা-চামচ
  • এলাচ – ২টি
  • দারুচিনি – ২ টুকরো
  • লবণ– স্বাদমতো
  • সয়াবিন তেল – আধা কাপ

প্রণালি

  • হাঁস ভালোভাবে পরিষ্কার করে ১২ টুকরো করে কেটে ধুয়ে নিন।
  • কড়াইয়ে সয়াবিন তেল গরম করে পেঁয়াজ কুচি সোনালি করে ভেজে নিন।
  • এতে অল্প পানি দিয়ে আদা-রসুন বাটা, হলুদ, মরিচ, ধনে গুঁড়া, কাশ্মীরি মরিচ ও লবণ দিয়ে ভালোভাবে কষান।
  • কষানো মসলায় হাঁসের মাংস দিয়ে নেড়ে ঢাকনা দিন। কম আঁচে রান্না করুন।
  • মাংস সেদ্ধ হলে সামান্য পানি দিন। ফুটে উঠলে এলাচ, দারুচিনি, জিরা গুঁড়া, গরম মসলা ও গোলমরিচ গুঁড়া যোগ করুন।
  • ঝোল শুকিয়ে তেল ছাড়লে ও লালচে রং এলে লবণ ঠিক করে নামিয়ে নিন।

পরিবেশন

গরম গরম হাঁসের ঝাল ভুনা পরিবেশন করুন পোলাও, খিচুড়ি, রুমালি রুটি বা চালের আটার রুটির সঙ্গে। শীতের রাতে এই পদ নিশ্চিতভাবেই খাবারের টেবিলে আলাদা আনন্দ যোগ করবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর