শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শিবির নেতা গ্রেফতার ইস্যু নিয়ে বাদানুবাদে উত্তপ্ত সংসদ

কুমিল্লার দাউদকান্দি থেকে ‘নিখোঁজ’ হওয়ার ২৬ ঘণ্টা পর উদ্ধার এবং পরে গ্রেপ্তার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক মো. জিসান মিয়া প্রধানের বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তার বিরুদ্ধে দায়ের হওয়া ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলার বিষয় এবং উদ্ধার প্রক্রিয়ার কথাও উল্লেখ করেন তিনি। তবে বিষয়টি সংসদে উপস্থাপন করায় তীব্র আপত্তি জানিয়েছেন বিরোধীদলীয় উপনেতা।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
কুমিল্লার দাউদকান্দি থেকে ‘নিখোঁজ’ হওয়ার ২৬ ঘণ্টা পর উদ্ধার এবং পরে গ্রেপ্তার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক মো. জিসান মিয়া প্রধানের বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তার বিরুদ্ধে দায়ের হওয়া ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলার বিষয় এবং উদ্ধার প্রক্রিয়ার কথাও উল্লেখ করেন তিনি। তবে বিষয়টি সংসদে উপস্থাপন করায় তীব্র আপত্তি জানিয়েছেন বিরোধীদলীয় উপনেতা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টি অনেকে ভিন্নভাবে যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছিলেন। নানা বর্ণনায় সরকারকে দায়ী করা হয়েছিল। কিন্তু প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পর তা জাতির সামনে তুলে ধরা প্রয়োজন বলে আমরা মনে করেছি। সে কারণেই জাতীয় সংসদে বিষয়টি জানিয়েছি।’ এর আগে দুর্নীতি দমন কমিশনের মামলার পরিপ্রেক্ষিতে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টিও তিনি সংসদে তুলে ধরেন।

পরে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বেনজীর আহমেদের গ্রেপ্তারের ঘটনাকে স্বাগত জানান। তবে শিবির নেতার প্রসঙ্গ সংসদে তোলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এ বিষয়টি সংসদে উপস্থাপনের সুযোগ দেওয়া উচিত হয়নি। তার ভাষ্য, এ ধরনের বিতর্কিত বিষয় এভাবে সংসদে উত্থাপনের ঘটনা বাংলাদেশের ইতিহাসে প্রথম।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করেই স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি উত্থাপন করেছেন। জিসান কোথায় আছেন, তার সঙ্গে কারও কথা বলতে দেওয়া হয়নি। সংশ্লিষ্ট তরুণীকেও বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। তার প্রশ্ন, এখানে কোনো পরিকল্পিত চিত্র তৈরি করা হচ্ছে কি না। কোনটি সত্য, সেটি এখনো নিশ্চিত হয়নি। আরও অনেক ঘটনা ঘটলেও কেবল এই বিষয়টিই কেন সংসদে তোলা হলো, সেই প্রশ্নও তোলেন তিনি। একই সঙ্গে বক্তব্যটি প্রত্যাহার বা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার আহ্বান জানান।

এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে সবাইকে আসনে বসার আহ্বান জানান। তবে দুই পক্ষের সংসদ সদস্যদের মধ্যে হট্টগোল শুরু হয়। পরে তিনি বলেন, জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ আইনসভা, তাই এখানে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। বক্তব্যটি কার্যবিবরণী থেকে বাদ দেওয়া সম্ভব কি না, তা পরীক্ষা করে দেখা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর