শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শেখ হাসিনাকে ফেরত চাইবে বিএনপি : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে। তার বিরুদ্ধে তদন্ত চলমান এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায়, ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু করা হবে। এই কার্যক্রম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সম্পূর্ণ আইনি পথেই সম্পন্ন হবে বলে তিনি জানান।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে। তার বিরুদ্ধে তদন্ত চলমান এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায়, ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু করা হবে। এই কার্যক্রম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সম্পূর্ণ আইনি পথেই সম্পন্ন হবে বলে তিনি জানান।

শুক্রবার দুপুরে নিজ নির্বাচনী এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

নির্বাচনি ফলাফলের গেজেট প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন বিকেলের মধ্যেই আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করবে বলে তারা আশাবাদী। এরপর সাংবিধানিক বিধান অনুযায়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের ইতিহাসে সদ্যসমাপ্ত নির্বাচন একটি মাইলফলক। সারা বিশ্ব এই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে নজর রেখেছিল। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রায় শতভাগ শান্তিপূর্ণ পরিবেশে জনগণ ভোটাধিকার প্রয়োগ করেছে। তিনি বলেন, ভোটাররা শুধু ভোট দিয়েই থেমে থাকেননি, তারা ভোটকেন্দ্র পাহারা দিয়ে গণতন্ত্র রক্ষা করেছেন।

তিনি আরও বলেন, দলের নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর যে অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হয়েছিল, তাতেই স্পষ্ট ছিল জনগণ পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। এই বিজয় তাদের জন্য প্রত্যাশিতই ছিল।

নতুন সরকারের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারই তাদের মূল লড়াই ছিল। শহীদদের আকাঙ্ক্ষা ও তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী একটি মেধা ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র গড়ে তোলা হবে। নির্বাচনি ইশতেহার ও ‘৩১ দফা’ অনুযায়ী সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করা হবে এবং ‘জুলাই জাতীয় সনদ’ রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।

মন্ত্রীসভা গঠন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, নতুন মন্ত্রিসভা কেমন হবে, তা জানতে দেশবাসীকে আর অল্প কিছু সময় অপেক্ষা করতে হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর