শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শেখ হাসিনা প্রত্যর্পণে ভারতকে ঢাকার নতুন চিঠি

জুলাইয়ের গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে থেকে ফেরত আনার জন্য নতুন করে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
জুলাইয়ের গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে থেকে ফেরত আনার জন্য নতুন করে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তবে নতুন কূটনৈতিক যোগাযোগের বিস্তারিত তিনি প্রকাশ করেননি।

নয়াদিল্লির কূটনৈতিক একটি সূত্রের বরাতে ইউএনবি জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভে অংশ নিয়ে দেশে ফেরার পরপরই ‘নোট ভার্বাল’ পাঠানো হয়।

গত বছরের জুলাই–আগস্টের গণবিক্ষোভ দমনের দায়িত্বে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডাদেশ দেয়। একই মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল–মামুন দোষী সাব্যস্ত হলেও তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর সরকার আনুষ্ঠানিকভাবে ভারতকে শেখ হাসিনা ও কামালকে ফেরত দেওয়ার আহ্বান জানায়।

তখন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন, তাঁদের দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। তাঁর মতে, আগের চিঠির জবাব না দিলেও বর্তমান পরিস্থিতি ভিন্ন, কারণ এখন বিচার সম্পন্ন হয়ে শাস্তি ঘোষণা করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্তদের ফেরত দিতে ভারত বাধ্য। সেখানে আরও বলা হয়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত কাউকে আশ্রয় দেওয়া ন্যায়বিচারের পরিপন্থী এবং অবন্ধুসুলভ আচরণ হিসেবে বিবেচিত হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন জানায়, তারা রায়ের বিষয়ে অবগত এবং বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ চালিয়ে যাবে বলেও উল্লেখ করে।

এদিকে রোববার ঢাকায় আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শীর্ষক সম্মেলনের এক অধিবেশনে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি মেজর জেনারেল (অব.) এ এন এম মুনিরুজ্জামান বলেন, আন্তর্জাতিক আইন ও প্রতিবেশীসুলভ আচরণের নীতি অনুসরণ করলে ভারতকে শেখ হাসিনাকে ফেরত দেওয়া উচিত। তিনি মন্তব্য করেন, বিচার আন্তর্জাতিক মানদণ্ডে সম্পন্ন হয়েছে এবং তার প্রতি সম্মান দেখানো প্রত্যাশিত।

প্রত্যর্পণ চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি বাংলাদেশ ভারতীয় দণ্ডিতদের ফেরত না দিত, তবে ভারতের প্রতিক্রিয়া কী হতো—সেই প্রশ্নও বিবেচনায় রাখা উচিত। তাঁর মতে, বাংলাদেশি আইনে দোষী সাব্যস্ত যে কাউকে ফেরত দিতে ভারত আইনত বাধ্য।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর