শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শাস্তির ধাক্কায় তৃতীয় স্তরে নেমে যাওয়ার শঙ্কায় হামজা চৌধুরীর লেস্টার সিটি

ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর 'চ্যাম্পিয়নশিপ লিগ' থেকে এবার অবনমনের শঙ্কায় পড়েছে হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি। বর্তমান পরিস্থিতি অপরিবর্তিত থাকলে আগামী মৌসুমে দলটিকে তৃতীয় স্তরে 'লিগ ওয়ান' এ খেলতে হতে পারে। মাঠের পারফরম্যান্সে ধারাবাহিক ব্যর্থতার পাশাপাশি আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে ৬ পয়েন্ট কেটে নেওয়ায় এমন সংকটে পড়েছে ক্লাবটি। ২০২১-২২ থেকে ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত ‘প্রফিট অ্যান্ড সাসটেইনেবিলিটি’ সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগে লেস্টারকে এই শাস্তি দেওয়া হয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর 'চ্যাম্পিয়নশিপ লিগ' থেকে এবার অবনমনের শঙ্কায় পড়েছে হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি। বর্তমান পরিস্থিতি অপরিবর্তিত থাকলে আগামী মৌসুমে দলটিকে তৃতীয় স্তরে 'লিগ ওয়ান' এ খেলতে হতে পারে।

মাঠের পারফরম্যান্সে ধারাবাহিক ব্যর্থতার পাশাপাশি আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে ৬ পয়েন্ট কেটে নেওয়ায় এমন সংকটে পড়েছে ক্লাবটি। ২০২১-২২ থেকে ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত ‘প্রফিট অ্যান্ড সাসটেইনেবিলিটি’ সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগে লেস্টারকে এই শাস্তি দেওয়া হয়।

এই পয়েন্ট কাটার ফলে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ১৭তম স্থান থেকে নেমে ২০তম স্থানে চলে গেছে লেস্টার সিটি। যদিও শাস্তির সিদ্ধান্তকে ‘অসামঞ্জস্যপূর্ণ’ উল্লেখ করে আপিল করেছিল ক্লাবটি, তবে আপিলেও শাস্তি বহাল থাকায় হতাশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

লেস্টার সিটির পক্ষ থেকে জানানো হয়েছে, 'এখন বিষয়টি শেষ হয়েছে এবং মৌসুমে পাঁচটি ম্যাচ বাকি। তাই আমরা পুরোপুরি মাঠের পারফরম্যান্সে মনোযোগ দিচ্ছি।'

জানা গেছে, চ্যাম্পিয়নশিপে প্রমোশনের সময় ক্লাবটির আর্থিক ঘাটতি ছিল ২০ কোটি পাউন্ডের বেশি। সেই আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়েই স্বাধীন কমিশন তাদের ৬ পয়েন্ট কেটে নেয়।

উল্লেখ্য, ২০০৮ সালের পর আবারও তৃতীয় স্তরে অবনমনের শঙ্কায় রয়েছে লেস্টার সিটি। শেষ পাঁচটি ম্যাচই এখন নির্ধারণ করবে হামজা চৌধুরীদের ভাগ্য।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর