মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সংসদে প্রবেশ করার সময় হাসনাতকে দেখা যায় সেই একই জার্সি গায়ে। এই জার্সি নিয়ে তার সম্পর্ক শুধু সাজানোর জন্য নয়, এটি হয়ে উঠেছে তার রাজনৈতিক ও আন্দোলনধর্মী পরিচয়ের প্রতীক। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলাকালে হাসনাতকে প্রথমবার এই জার্সি গায়ে আন্দোলনরত অবস্থায় দেখা গিয়েছিল।
এরপরও দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন আন্দোলন ও রাজনৈতিক অনুষ্ঠানেই একই জার্সি পরেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে এবং জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি আবারও একই পোশাকেই মঞ্চে ওঠেন।
এবার সেই পরিচিত জার্সি গায়ে হাসনাত শপথ নিলেন সংসদ সদস্য হিসেবে, যা তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও সচেতনতা প্রকাশের একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে।