শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সচিবালয়ের নতুন ভবনে ফাটল, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

সাম্প্রতিক ভূমিকম্পের প্রভাবে সচিবালয়ের নতুন নির্মিত এক নম্বর ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা গেছে। সচিবালয়ের পশ্চিম-উত্তর প্রান্তে অবস্থিত এই ভবনে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা কর্মরত। ফাটল ধরা দেয়াল দেখে ভবনের কিছু কর্মকর্তা-কর্মচারী আতঙ্ক প্রকাশ করেছেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
সাম্প্রতিক ভূমিকম্পের প্রভাবে সচিবালয়ের নতুন নির্মিত এক নম্বর ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা গেছে। সচিবালয়ের পশ্চিম-উত্তর প্রান্তে অবস্থিত এই ভবনে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা কর্মরত। ফাটল ধরা দেয়াল দেখে ভবনের কিছু কর্মকর্তা-কর্মচারী আতঙ্ক প্রকাশ করেছেন।

গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা জানিয়েছেন, ইটের তৈরি পাঁচ ইঞ্চি পুরু দেয়ালের কিছু অংশে ফাটল দেখা গেলেও এসব ফাটল ভবনের মূল কাঠামোর জন্য ঝুঁকিপূর্ণ নয়। তারা জানান, সচিবালয়ের আরও কিছু ভবনেও একই ধরনের ক্ষতি দেখা গেছে এবং দ্রুতই এসব ফাটল মেরামতের কাজ করা হবে।

সোমবার (২৪ নভেম্বর) এক নম্বর ভবনে গিয়ে দেখা গেছে, দশম তলার ৯৩০ নম্বর কক্ষের দরজার নিচের দিকে উত্তর পাশের দেয়ালে বড় ফাটল তৈরি হয়েছে; দেয়ালের পলেস্তরা বেশির ভাগই খসে পড়েছে। একই তলার ১০০ নম্বর কক্ষের সামনের দেয়ালের মাঝামাঝি অংশেও ফাটল দেখা গেছে।

একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শত কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনে ফাটল দেখা দেওয়ায় অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন, বিশেষ করে ভবনটি চালু হওয়ার এক বছরও পেরোয়নি।

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুনতাসির মামুন জানান, বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পর নিশ্চিত হওয়া গেছে যে ফাটলগুলো কেবল ইটের পাঁচ ইঞ্চি দেয়ালে হয়েছে, ভবনের পিলারসহ মূল স্ট্রাকচারে কোনো ক্ষতি নেই। তাই এগুলো ভবনের জন্য ঝুঁকিপূর্ণ নয়।

উল্লেখ্য, সচিবালয়ের ৪৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২০ তলা এক নম্বর ভবনের নির্মাণকাজ শেষ হয় সম্প্রতি, এবং চলতি বছরের মে মাসে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সেখানে কার্যক্রম শুরু করে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর