শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

স্বতন্ত্র প্রার্থিতার সিদ্ধান্ত দলকে আগেই জানিয়েছিলাম: রুমিন

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি তিনি আগেই দলের হাইকমান্ডকে জানিয়েছিলেন। বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার একটি রেস্তোরাঁয় কর্মী-সমর্থকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি তিনি আগেই দলের হাইকমান্ডকে জানিয়েছিলেন।

বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার একটি রেস্তোরাঁয় কর্মী-সমর্থকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, এলাকার মানুষ, ভোটার এবং নেতাকর্মীরাই তাঁর শক্তি ও সাহসের প্রধান উৎস। তাই এলাকার মানুষের ইচ্ছাকেই তিনি নিজের সিদ্ধান্তের ভিত্তি করেছেন। স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি সবার সঙ্গে আলোচনা করেছেন এবং স্পষ্টভাবে জানিয়েছেন যে, কর্মী-সমর্থকরা যা বলবেন, সেটাই তিনি মেনে নেবেন। তখন নেতাকর্মীরা তাঁকে জানান, তিনি নির্বাচনে অংশ না নিলে তারা অভিভাবকহীন হয়ে পড়বেন। সেখান থেকেই তাঁর নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত আসে। এটি তাঁর একক সিদ্ধান্ত নয়, বরং নেতাকর্মীদের সম্মিলিত মতের প্রতিফলন।

তিনি আরও বলেন, দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করার বিষয়টি তিনি আগেই দলকে অবহিত করেছিলেন। ফলে এ সিদ্ধান্ত কোনো লুকোচুরি বা হঠাৎ নেওয়া পদক্ষেপ নয়। মূলত নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক আলোচনার ফলেই তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন। দলকে বিষয়টি জানানো হয়েছে, দল তাদের মতো করে সিদ্ধান্ত নেবে, আর তিনি নিজের সিদ্ধান্ত নিজের মতো করেই বাস্তবায়ন করবেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য বুধবার দুপুরে রুমিন ফারহানার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন। এই আসনটি বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর