শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সবার জন্য নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ

নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার ২ জানুয়ারি বিকাল পৌনে চারটায় কক্সবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে তিনি এ আহ্বান জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের সক্রিয় থাকতে হবে এবং নির্বাচনী মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার ২ জানুয়ারি বিকাল পৌনে চারটায় কক্সবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে তিনি এ আহ্বান জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের সক্রিয় থাকতে হবে এবং নির্বাচনী মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের।

তিনি আরও বলেন, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে গণমানুষের প্রত্যাশা হলো শহীদদের রক্তের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে নির্বাচনের মাধ্যমে সত্যিকার অর্থে গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকার গঠন করা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে অংশ নিতে একদিনের সফরে কক্সবাজারে আসেন। শুক্রবার দুপুর সোয়া একটায় তিনি ঢাকা থেকে বিমানে কক্সবাজার পৌঁছান।

কক্সবাজারে পৌঁছে তিনি শহরের নুনিয়ারছড়ার একটি স্থানীয় মসজিদে দলীয় নেতাকর্মীদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন। পরে সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা দৈনিক আমার দেশ-এর কক্সবাজার স্টাফ রিপোর্টার আনসার হোসেনের শিশু ছেলে রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন। এরপর মরহুমের বাসায় গিয়ে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

মধ্যাহ্নভোজ শেষে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নেন। জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী প্রথমদিন কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া ও কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়া আসনের মনোনয়ন যাচাই করা হয়।

এদিন কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমাদানকারী পাঁচজন প্রার্থীর মধ্যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী সরওয়ার আলম কুতুবী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। ফলে এই আসনে তিনজন প্রার্থীর মনোনয়ন বৈধতা পায়। তারা হলেন বিএনপির সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর কক্সবাজার শহর শাখার আমির আব্দুল্লাহ আল ফারুক এবং গণঅধিকার পরিষদের আব্দুল কাদের।

মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে সালাহউদ্দিন আহমদ পেকুয়াস্থ নিজ বাসভবনের উদ্দেশে রওনা দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর